1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অতঃপর বটুলী চেকপোষ্ট! - মুক্তকথা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

অতঃপর বটুলী চেকপোষ্ট!

জুড়ী প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯৭ পড়া হয়েছে

ইসকনের বাঁধায় মৌলভীবাজারের বটুলী চেকপোস্টে
আমদানি – রপ্তানি বন্ধ

ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগরে ইসকন সদস্যদের বাঁধায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বটুলী শুল্ক স্টেশন দিয়ে ৫ দিন ধরে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত বটুলী শুল্ক স্টেশন দিয়ে কোনো মালামাল আমদানি বা রপ্তানি হয়নি।

বিষয়টি নিয়ে বাংলাদেশ থেকে যোগাযোগ করলেও ভারত এখনও কোনো সদুত্তর দেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

জানা গেছে, গত শুক্রবার থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ইয়াকুব নগরে ইসকন সদস্যরা বিটুলি শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। মালামাল আটকে পড়ায় বাংলাদেশি ও ভারতীয় উভয় দেশের ব্যবসায়ীরা পড়েছেন ক্ষতির মুখে।

বটুলি সীমান্ত এলাকার স্থানীয়রা জানান, ভারতে ইসকন সদস্যরা বিক্ষোভ করে মালবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এতে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ভারত থেকে যেমন পন্য আসছে না তেমনি বাংলাদেশ থেকেও কোন পন্য যাচ্ছে না। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

বটুলি শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা শাওন দে জানান, গত শুক্রবার থেকে ভারতে ইসকন সদস্যদের বাঁধায় বটুলি শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আমদানি রপ্তানি বন্ধ থাকলেও এ ইমিগ্রেশন ব্যবহার করে ভারতীয়দের বাংলাদেশে আসা যাওয়া কার্যক্রম অব্যাহত আছে। এসময় তিনি আরো জানান, আমরা ভারতে যোগাযোগ করেছি, কিন্তু এখনও তারা কিছু জানায়নি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT