1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ধর্ষণ, নারী নির্যাতন প্রতিরোধে মহিলা সমাবেশ - মুক্তকথা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

ধর্ষণ, নারী নির্যাতন প্রতিরোধে মহিলা সমাবেশ

রাজনৈতিক প্রতিবেদক॥
  • প্রকাশকাল : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৫৩৫ পড়া হয়েছে

ধর্ষণ, নারী নির্যাতন প্রতিরোধে মহিলা ফোরাম, ছাত্র ফ্রন্ট ও চারণের
যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারীকে অবমূল্যায়ন ও নারী নির্যাতন বন্ধ করা, সারাদেশে অব্যাহত নারী শিশু ধর্ষণ নির্যাতন হত্যা বন্ধ করা এবং সুষ্ঠু বিচারের দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অদ্য ২৩ মার্চ’২৫ রোববার বেলা ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা সংগঠক কাজল রায় এবং সভা পরিচালনা করেন মহিলা ফোরাম জেলা সংগঠক রেহনোমা রুবাইয়াৎ।

 

 

সমাবেশ পরবর্তীতে শহরে যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল দেয়া হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রুখসানা আফরোজ আশা। আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জহর লাল দত্ত, বাসদ জেলা সদস্য আবুল হাসান, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সংগঠক হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমুখ নেতৃবৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT