1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কমলগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল - মুক্তকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কমলগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১১২৩ পড়া হয়েছে

রাজশাহী জেলা বিএনপির সভাপতি কর্তৃক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ।

সোমবার বিকাল ৫টায় পৌরসভা থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে ভানুগাছ চৌমুহনা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো: জুয়েল আহমেদ, এড. মো. সানোয়ার হোসেন প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT