1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিয়েতে রাজি না হওয়ায় তরুনীর মুখে এসিড নিক্ষেপ, অভিযুক্ত গ্রেফতার - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

বিয়েতে রাজি না হওয়ায় তরুনীর মুখে এসিড নিক্ষেপ, অভিযুক্ত গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৫৫৫ পড়া হয়েছে

চান্দভাগ চা বাগানে বিয়েতে রাজি না হওয়ায় তরুনীর মুখে এসডি নিক্ষেপ, অভিযুক্ত গ্রেফতার

মৌলভীবাজারের রাজনগর উপজলোয় যুবতীর মুখে এসিড নিক্ষেপের ঘটনায় মূল হোতা লাল চান বাউরী(২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার চান্দভাগ চা বাগানে অভিযান পরিচালনা করে তাকে গ্রফেতার করা হয়। সে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ চা বাগানের মৃত অনিল বাউরীর ছেলে।

এ ঘটনায় ভীষণ ক্ষতির শিকার ভাই রতন কুমার বাউরী বাদী হয়ে লালচান বাউরীকে অভিযুক্ত করে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এজাহার সুত্রে জানা যায়, চান্দভাগ চা বাগানের লাল চান বাউরী একই চা বাগানের মৃত রবিলাল বাউড়রির মেয়ে ভাগ্যরাণী বাউড়িকে(১৮) পছন্দ করতো এবং রাস্তাঘাটে উত্যক্ত করতো। কিছুদিন আগে লাল চান বাউরী ক্ষতিগ্রস্তের পরিবারের কাছে মেয়ের বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু এই বিয়ের প্রস্তাবে সাড়া না দেয়ায় লাল চান বাউরী মেয়েটির উপর ক্ষিপ্ত ছিল। এ ঘটনার পরিনতিতে গত ১৪মে রাত সাড়ে ৯টায় ভিকটিম ভাগ্যরাণী বাউরী রান্না করার সময় অভিযুক্ত লালচান বাউরী সিরিঞ্জের ভেতর এসিড ভরে ঘরের টিনের বেড়ার ছিদ্র দিয়ে ভাগ্যরানীর উপর নিক্ষেপ করে। এতে ভাগ্যরাণীর ডান চোখ ও গালের অংশ পুড়ে যায়।

রাজনগর থানার দায়ীত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বিনয় ভূষণ রায় জানান, বর্তমানে চরম ক্ষতিগ্রস্ত ভাগ্যরানী বাউরী সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গ্রেফতারকৃত আসামি লাল চান বাউরী প্রাথমিকভাবে এসিড নিক্ষেপের দায় স্বীকার করেছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT