1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শহরে ছিনতাই, চুরি রোধ কল্পে পুলিশের বিশেষ মহড়া - মুক্তকথা
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর।

শহরে ছিনতাই, চুরি রোধ কল্পে পুলিশের বিশেষ মহড়া

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ২৫৭৩ পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, শ্রীমঙ্গল।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন উৎসবের সময় ছিনতাই, চুরি রোধ কল্পে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে শহর জুড়ে মোটরসাইকেল ও গাড়ী দিয়ে মহড়া দেয়া হয়। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক এর নেতৃত্বে পুরো শহরে এ মহড়া দেওয়া হয়। এছাড়াও পুলিশের পক্ষ থেকে করোনা সংক্রমণ রোধে শহর জুড়ে জনসচেতনতার লক্ষে মাইকিং করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সোহেল রানা, পুলিশ পরিদর্শক(অপারেশন) নয়ন কারকুন সহ পুলিশের একটি টিম। এসময় যাদের মুখে মাস্ক ছিলনা তাদেরকে মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে দিক নির্দেশনা দেয় এবং তাদের মাঝে মাস্ক বিতরন করা হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ী এবং শহরে আসা সর্বসাধারণের উদ্দেশ্যে বলা হয় যে কোন প্রয়োজনে যে কোনো সময় থানা পুলিশকে অবহিত করতে। তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি সবাইকে সতর্কতার সহিত চলাফেরার নির্দেশ দেন শ্রীমঙ্গল থানা পুলিশ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT