1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শহর ও গ্রামের পার্থক্য দূর হয়েছে - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শহর ও গ্রামের পার্থক্য দূর হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৮৬৭ পড়া হয়েছে

-পরবিশেমন্ত্রী

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পরে তাঁর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ফলে শহর থেকে গ্রাম র্পযন্ত উন্নয়নে একাকার হয়ে গেছে। শহর ও গ্রামের মধ্যকার পার্থক্য দূর হয়ে গেছে। প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন, এ দেশ এখন আর গরিব ও ভিক্ষুকের দেশ নয়। মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল করেছে। অন্যান্য সরকারের আমলে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হয়েছে। দেশে আবারো জঙ্গিবাদের উত্থান হলে দেশ ধ্বংস হয়ে যাবে। তাই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শেখ হাসিনার বিকল্প নাই।

সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম শিলুয়া-ভরাডহর প্রাইমারি স্কুল রাস্তায় জুড়ী নদীর উপর কয়লারঘাট সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দনি এসব কথা বলেন।

জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজীম উদ্দিন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা, থানার দায়ীত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মোশাররাফ হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া প্রমুখ।

মন্ত্রী এরপর, জুড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করেন। অন্য এক অনুষ্ঠানে তিনি বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন পরিষদ কার্যালয় হয়ে নওয়া বাজার ভায়া মিহারী রাস্তার আরসিসি ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন শাখা আওয়ামী লীগের ত্রৈ-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হয়ে যোগদান করেন।

সূত্র: দীপংকর বর, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা- পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT