1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সহকারি শিক্ষক সমিতি ‌ও ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচন - মুক্তকথা
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

সহকারি শিক্ষক সমিতি ‌ও ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ১৭৬১ পড়া হয়েছে
ছাতকে উপজেলা সহকারি শিক্ষক সমিতির কমিটি গঠন

চান মিয়া, ছাতক: ছাতকে বাংলাদেশ সহকারি শিক্ষক সমিতি উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ২৩মার্চ বিকেলে গোবিন্দগঞ্জস্থ অস্থায়ী কার্যালয়ে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমন ধরের সভাপতিত্বে ও আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পিংকু দাসকে সভাপতি নোঁয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজ্জাদ আহমেদকে সাধারণ সম্পাদক ও জহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়।

ছাতক বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ি সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

ছাতক বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ি সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শুক্রবার উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬টি পদের বিপরীতে দু’টি প্যানেলে ১২ ও সহ-সভাপতি পদে একজন স্বতন্ত্র প্রার্থীসহ ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে সভাপতি পদে সিরাজ মিয়া (চাকা) ৪৮ভোট, সাধারন সম্পাদক পদে সেবুল ইসলাম (মাছ) ৫০ভোট, সহ-সভাপতি পদে বাবুল মিয়া (হারিকেন) ৩৫ভোট, কোষাধ্য পদে হুছন আহমদ (দেয়াল ঘড়ি) ৫৬ভোট, সদস্য পদে কুটি মিয়া ৩৮ভোট ও নাজির হেসেন ৪৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিটির সভাপতি আফাজ উদ্দিন, সদস্য আবুল কালাম ও জুলাই মিয়া।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT