1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সৈয়দ মতিউর রহমান নিখরচায় চিকিৎসাকেন্দ্র - মুক্তকথা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

সৈয়দ মতিউর রহমান নিখরচায় চিকিৎসাকেন্দ্র

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১২৬১ পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে, প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দ মতিউর রহমান নিখরচায় চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার(২০মে) উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুরে প্রয়াত সাংবাদিক সৈয়দ মতিউর রহমানের পরিবারের পক্ষ থেকে নিজ বাড়িতে এ চিকিৎসা কেন্দ্র আয়োজিত হয়। নিখরচার এ চিকিৎসা কেন্দ্রে ১০০ জন রোগীকে সেবা প্রদান করা হয় বল জানা গেছে।

সৈয়দ মুজিবুর রহমান মমরুজের সভাপতিত্বে ও জহিরুল হক চৌধুরীর সঞ্চালনায় ফ্রি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, কবি শহিদ সাগ্নিক, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নাট্যকার হিফজুর রহমান, সমাজসেবক ইলিয়াছুর রহমান মহরম, নারায়ণ মল্লিক সাগর, সাংবাদিক শাহিন আহমদ, ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, সমাজ সেবক আব্দুস সুবহান বাবু, জুনেদ আহমদ, ইকবাল আহমদ চৌধুরী, হেলাল আহমদ, শামসুর রহমান, বয়তুল হক চৌধুরী প্রমূখ।

নিখরচায় চিকিৎসা কেন্দ্রে সেবা প্রদান করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের ডা. তানভীর আহমেদ। মতিউর রহমানের পরিবারের পক্ষ থেকে প্রতি মাসে ১দিন ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকবে বলে পরিবারসূত্রে জানা গেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT