1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কুলাউড়ায় ৪ সন্তানের জননীর মরদেহ উদ্ধার - মুক্তকথা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

কুলাউড়ায় ৪ সন্তানের জননীর মরদেহ উদ্ধার

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ৫৭৬ পড়া হয়েছে

মৌলভীবাজার দফতর : শনিবার, ৩রা অগ্রহায়ন ১৪২৩
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রুমেনা আক্তার (৩০) নামে চার সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার কুলাউড়ার দক্ষিণ দিলদারপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, দক্ষিণ দিলদারপুর গ্রামের বাসিন্দা ও কাতার প্রবাসী আতিক মিয়ার স্ত্রী রুমেনা বেগম চার সন্তান নিয়ে ওই বাড়িতে থাকতেন। তার শ্বশুর-শাশুড়িও ওই বাড়ির অন্য ঘরে আলাদা থাকতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে রুমেনা সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে তার সন্তানরা ঘুম থেকে উঠে রুমেনাকে দরজার চৌকাঠে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT