1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গেলো সপ্তাহের কমলগঞ্জ... - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

গেলো সপ্তাহের কমলগঞ্জ…

প্রনীত দেবনাথ।
  • প্রকাশকাল : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ পড়া হয়েছে

কমলগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা।
জনগণের সেবায় সবাইকে নিয়ে এক্যবদ্ধভাবে কাজ করব
-এমপি হাজী মুজিব


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা জোরদার করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জানান।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক মো: আবুল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাসুক মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমুখ।

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা আরও বাড়ানোর অনুরোধ জানান। বিশেষ করে গ্রাম পর্যায়ে অপরাধ নির্মূলে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার সার্বিক নিরাপত্তায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


পিতার প্রতিশ্রুতি রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়তে
মাঠে নেমেছেন এমপি পুত্র মুঈদ আশিক চিশতী


মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং তরুণ প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন তাঁর একমাত্র পুত্র ও তরুণ সমাজসেবক মুঈদ আশিক চিশতী। মূলত তরুণদের মাদকাসক্তি, ডিজিটাল ব্যাধি ‘অনলাইন ক্যাসিনো’ ও ক্ষতিকর গেমিং থেকে দূরে সরিয়ে সুস্থ ধারায় ফিরিয়ে আনাই তাঁর এই কার্যক্রমের মূল লক্ষ্য।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকাল থেকে এমপি পুত্র মুঈদ আশিক চিশতী কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে তরুণদের মাঝে জার্সি বিতরণ করেন এবং তাদের সৃজনশীল কাজ ও খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। তাঁর এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

সামাজিক কর্মকান্ডের পাশাপাশি মুঈদ আশিক চিশতী স্থানীয় রাজনীতিতেও সরব হচ্ছেন। আগামীতে কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য স্থানীয় বাসিন্দারা জোর দাবী জানান মুঈদ আশিক চিশতীর কাছে।

এ বিষয়ে মুঈদ আশিক চিশতী বলেন, পিতার উন্নয়ন দর্শন ও নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করতে এবং একটি আধুনিক ও স্মার্ট পৌরসভা গড়তে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। মাদক, অনলাইন ক্যাসিনো কিংবা ক্ষতিকর গেমিং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ সমাজ গড়তে হলে আমাদের এখনই সচেতন হতে হবে।”

কমলগঞ্জ পৌর এলাকার বাসিন্দা রুমেল মিয়া বলেন, আমরা নতুনন্ত দেখতে চাই। এমপি সাহেবের ছেলেকে মেয়র হিসেবে দেখতে চাই। দুই উপজেলা যেমন এমপি সাহেবে উন্নয়ন করবেন। ঠিক উনার ছেলে মুঈদ আশিক চিশতী পৌর মেয়র হলে আমাদের এলাকার উন্নয়ন হবে।’

পৌর এলাকার তরুণ ক্রীড়াবিদ তুহিন ও মিলাদ আহমদ জানান, “খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত থাকার যে বার্তা তিনি দিচ্ছেন, তা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। কলেজ শিক্ষার্থী মামুন আহমদ বলেন, বর্তমান সময়ে অনলাইন আসক্তি আমাদের বড় সমস্যা। সরাসরি আমাদের সাথে কথা বলে সচেতন করার এই উদ্যোগটি অত্যন্ত ইতিবাচক।

জার্সি বিতরণকালে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক মোহাম্মদ মুন্না চৌধুরী, সাংবাদিক সোলেমান আহমেদ মানিক, কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের মতে, ‘রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসেবে তরুণদের কল্যাণে মুঈদ আশিক চিশতীর এই পথচলা এলাকায় ইতিবাচক পরিবর্তন আনবে।’


গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা


মৌলভীবাজারের কমলগঞ্জে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে শান্তি রানী পাল (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শান্তি রানী পাল একই এলকার মৃত বরেন্দ্র চন্দ্র পালের স্ত্রী। তারা নিঃসন্তান ছিলেন।

জানা যায়, নিহত শান্তি রানী পালের স্বামী মারা যাওয়ার পর ভাসুর রাম চন্দ্র পালের সেমি পাকা টিন সেট বসতঘরে ভাসুরের বিধবা ছেলের বউ শিল্পী রানী পাল এর সাথে একই রুমে প্রতিদিন রাতে ঘুমাতেন শান্তি রানী পাল। প্রতিদিনের ন্যায় রাতে দুইজন একই রুমে ঘুমিয়ে ছিল। ভোর রাতে ভাসুর এর ছেলের বউ শিল্পী রানী পাল ঘুম থেকে উঠে দেখতে পায় শান্তি রানী পাল ঘরের বাঁশের তীরের সাথে প্লাষ্টিকের লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তার এসে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার উপপরিদর্শক মিটু রায় বলেন, মহিলাটি মানসিক ভারসাম্য ছিল। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


শোক সংবাদ


॥ বশির মহাজন আর নেই ॥

মৌলভীবাজারের কমলগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মানিকের পিতা, উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী টিলাবাজার নিবাসী(নগরীয়া বাড়ি) টিলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বশির মহাজন বার্ধক্যজনিত কারণে গত রোববার রাত ৮.৪০ মিনিটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

গত সোমবার বেলা ২.৩০ মিনিটের সময় টিলাবাজার শাহী ঈদগাঁহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়। তিনি মরহুম হাজী জমির হোসেনের ২য় ছেলে।


পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২


মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন- কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের খুরশেদ আলীর ছেলে মো. আতিকুর রহমান (৪০) এবং একই গ্রামের আলী বদি খানের ছেলে আহমদ খান (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কুমড়াকাপন এলাকার বালুমহাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT