1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নোংরা পরিবেশ ও পোড়া তেল ব্যবহারের কারণে ৫ খাদ্য প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা - মুক্তকথা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

নোংরা পরিবেশ ও পোড়া তেল ব্যবহারের কারণে ৫ খাদ্য প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭ পড়া হয়েছে
নোংরা পরিবেশ ও পোড়া তেল পাওয়ায়
৫ খাদ্য প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

গত মঙ্গলবার শ্রীমঙ্গলে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগে ৫টি খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ এই অভিযানে পানসি রেস্টুরেন্ট, লন্ডন রেস্টুরেন্ট ও রোদ মিষ্টান্ন ভান্ডারসহ কয়েকটি প্রতিষ্ঠানে নোংরা পরিবেশ ও পোড়া তেল পাওয়ায় এই শাস্তি প্রদান করা হয়েছে।

দিনব্যাপী শহরে অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল-আমিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, সহায়ক স্টাফবৃন্দ, শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার জেলার পুলিশ লাইনের একটি টিম। অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে শ্রীমঙ্গল উপজেলার পানসী রেস্টুরেন্টে বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হয়। যার মধ্যে অন্যতম পোড়া তেল, রান্নাঘর অত্যন্ত নোংরা, ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার একত্রে সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্য পণ্যের সঙ্গে রং মিশ্রণ করা, খাদ্যকর্মীদের যথাযথ পোশাক না থাকা, স্যাঁতসেতে পরিবেশ ও অস্বাস্থ্যকর উপায়ে তৈরি করা, বিষ্ঠাসহ ডিম সিদ্ধ ইত্যাদি। এই অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় পানসী রেস্টুরেন্টেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পৃথক অভিযানে প্রায় একই অভিযোগ ছাড়াও লন্ডন রেস্টুরেন্টে নোংরা ও মাছি যুক্ত পরিবেশে সবজি কাটা ও খাবার উৎপাদন। এছাড়াও রান্নাঘরের পাশেই উন্মুক্ত ময়লা আবর্জনার ভাগাড়ের কারণে লন্ডন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্য অভিযোগের পাশাপাশি নূর ফুডস অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর এক অভিযানে শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ রোদ মিষ্টান্ন ভাণ্ডারে পোড়া তেল ও জিলাপিতে হাইড্রোজ পাওয়াসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় তাৎক্ষণিক ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্টে পোড়া তেল, তৈরিকৃত দইয়ের গায়ে মেয়াদ ও উৎপাদন তারিখ না থাকা, নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে খাদ্য উৎপাদন করা। রান্নাঘর অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা হয়। এসব অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় রিজিক রেস্টুরেন্টকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT