1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পাহাড়ী হ্রদে ভাসছিল এক চা যুবকের লাশ! হত্যা না আত্মহত্যা(?) - মুক্তকথা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

পাহাড়ী হ্রদে ভাসছিল এক চা যুবকের লাশ! হত্যা না আত্মহত্যা(?)

কমলগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৯২ পড়া হয়েছে

চা বাগানের হ্রদ থেকে যুবকের লাশ উদ্ধার


 

মৌলভীবাজরের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের লেক থেকে এক চা শ্রমিক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(১৪ জুলাই) সকাল ১০টায় শমশেরনগর চা বাগানের ১৪নং সেকশন থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বদু বাউরির ছেলে পিনু বাউরি(২৪) আগের দিন নাস্তা করে বাড়ি হতে বাহির হয়। পরে সারাদিন মা ছেলেকে খোঁজাখুজি করে পাওয়া যায়নি। পরে সোমবার সকালে চা শ্রমিকরা লেকের পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে সহকারী পুলিশ সুপার(শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবায়দুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিক মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে কমলগঞ্জ থানায় একটি একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT