1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
'ফুটবল লীগে' শ্রীমঙ্গলের তরুণদের সাফল্য - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

‘ফুটবল লীগে’ শ্রীমঙ্গলের তরুণদের সাফল্য

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৭৯৭ পড়া হয়েছে

চট্টগ্রামের ‘অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স ফুটবল লীগে’ শ্রীমঙ্গলের তরুণদের সাফল্য

চট্টগ্রামে অনুষ্ঠিত ‘অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স’ ১ম বিভাগ ফুটবল লীগ ২৩-২৪ টুর্নামেন্টে শ্রীমঙ্গলের দুই তরুণ সাফল্য লাভ করেছে। শ্রীমঙ্গল ফুটবল একাডেমীর মোতালিব ও বিশাল দাশ রূপক। এ দু’জন প্রতিভাবান খেলোয়াড় এবার চট্টগ্রাম ১ম বিভাগ ফুটবল লীগে খেলছে কে এম স্পোর্টিং ক্লাবের হয়ে। মোতালিব ৪ খেলায় ৩ গোল করেছে এবং সে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হয়েছে একটি খেলায়।

উল্লেখ্য, ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর ২০/২৫ জন খেলোয়াড় বিপিএল, বিসিএলসহ বিভিন্ন লীগে নৈপুণ্য প্রদর্শন করে কৃতিত্বের স্বাক্ষর রাখছে।

ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর কর্ণধার ইকরান রানা জানান, আমাদের একাডেমির ছেলেরা সুনামের সাথে খেলে যাচ্ছে। আগামীতে আরো অনেকেই তাদের ক্রীড়াশৈলী প্রদর্শনের মাধ্যমে নিজের এবং শ্রীমঙ্গলের সুনাম অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, পরিশ্রম করে যাও লক্ষ্য খুব একটা দূরে নয়। সবার জন্য শুভকামনা রইলো ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT