1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শিশু সৌরদ্বীপ 'আই কিউ অলিম্পিয়াডে' চমক দেখালো - মুক্তকথা
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিশু সৌরদ্বীপ ‘আই কিউ অলিম্পিয়াডে’ চমক দেখালো

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৭৮৯ পড়া হয়েছে

জাতির শ্রেষ্ট কৃতিসন্তানের মর্যাদা পেলো শ্রীমঙ্গলের সৌরদ্বীপ

শ্রীমঙ্গলের সন্তান সৌরদ্বীপ দাশ, বাংলাদেশের সর্ববৃহৎ “আই কিউ অলিম্পিয়াড(I.Q.Olympiad) সিলেকশন রাউন্ডের প্রথম ডেটে সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে এবং সিলেট বিভাগের মধ্যে একমাত্র প্রতিযোগী হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করার গৌরব অর্জন করেছে।

সৌরদ্বীপ শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণীর ছাত্র। ইতোপূর্বে সে শিশু একাডেমির জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২৩ এ কুইজ প্রতিযোগিতায় উপজেলায় ১ম ও জেলা পর্যায়ে ৩য় স্থান অধিকার করে। এছাড়াও সে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিদ্যালয়ে সে সাফল্যের স্বাক্ষর রেখে যাচ্ছে।

সে শ্রীমঙ্গলের বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী সুমন দাশ ও বাণী দাশের একমাত্র পুত্র।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT