1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সারা দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোট ২৯জন - মুক্তকথা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সারা দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোট ২৯জন

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশকাল : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ পড়া হয়েছে

সর্বমোট ২৯ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা
বাংলাদেশ খেলাফত মজলিসের


সমঝোতার আলাপের ভিত্তিতে ‘দশ দলীয় নির্বাচনী ঐক্য’, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২৯জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩টি সংসদীয় আসনে ‘দশ দলীয় নির্বাচনী ঐক্য’-এর আওতায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপর ৬টি আসনের মধ্যে সুনামগঞ্জ-৩ ও কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস, মৌলভীবাজার-৪ ও নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি, ফেনী-২ আসনে এবি পার্টি এবং ফরিদপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর সঙ্গে উন্মুক্ত ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা হলো- মাওলানা মুহাম্মাদ মামুনুল হক (ঢাকা-১৩), মাওলানা জালালুদ্দীন আহমদ(শরিয়তপুর-১), মাওলানা আকরাম আলী (ফরিদপুর-২), মাওলানা আতাউল্লাহ আমীন (কিশোরগঞ্জ-৬), মুফতি সাঈদ নূর (মানিকগঞ্জ-৩), এডভোকেট শাহিনুর পাশা চৌধুরী (সুনামগঞ্জ-৩), মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া (ফেনী-২), মাওলানা হেদায়েতুল্লাহ হাদী(কিশোরগঞ্জ-১), মুফতি নূর হুসাইন নূরানী (মুন্সিগঞ্জ-৩), মাওলানা আবদুস সুবহান (মাদারীপুর-২), মাওলানা এহসানুল হক (গাজীপুর-৩), মাওলানা রাকিবুল ইসলাম (নরসিংদী-৩), মুফতি শোয়াইব ইবরাহীম (গোপালগঞ্জ-২), মুফতি মোহাম্মদুল্লাহ (ময়মনসিংহ-২), গোলাম রব্বানী (নেত্রকোনা-১), মাওলানা নাসির উদ্দিন মুনির (চট্টগ্রাম-৫), মুফতি আমজাদ হুসাইন আশরাফী (ব্রাহ্মণবাড়িয়া-৫), মাওলানা তাজুল ইসলাম (নরসিংদী-৫), মাওলানা আব্দুর রউফ (সিরাজগঞ্জ-৩), মাওলানা আবু বকর সিদ্দিক (রাঙামাটি-১), মাওলানা তাজুল ইসলাম (ময়মনসিংহ-১), মাওলানা শাহজাহান শিবলী (নারায়ণগঞ্জ-৩), মাওলানা আব্দুল আজিজ মক্কি (গোপালগঞ্জ-৩), মাওলানা সাঈদ উদ্দিন আহমদ হানজালা (মাদারীপুর-১), মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী (হবিগঞ্জ-১), মাওলানা মুসলেহ উদ্দিন রাজু (সিলেট-৩), মাওলানা নূরে আলম হামিদী (মৌলভীবাজার-৪), মাওলানা মিজানুর রহমান মোল্লা (ফরিদপুর-৪) ও খন্দকার আনোয়ার (নারায়ণগঞ্জ-৪)।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT