1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ - মুক্তকথা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) সংবাদদাতা।
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬২ পড়া হয়েছে

দূর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত


“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’, এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয় দূর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা। “আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫” উদযাপন উপলক্ষ্যে ৯ ডিসেম্বর(মঙ্গলবার) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক, শ্রীমঙ্গল উপজেলা কমিটির আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন ও দুর্নীতি বিরোধী মানববন্ধন।

পতাকা উত্তোলন ও মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, দুদকের পতাকা উত্তোলন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রফি আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ তালুকদার।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সচেতন নাগরিক কমিটির সদস্যবৃন্দ, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টর সদস্যবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিক।

কর্মসূচির ২য় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মহিবুল্লাহ অাকন। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুপ্রকের সদস্য অয়ন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রফি আহমদ চৌধুরী, সচেতন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট মোঃ আলাউদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা জামাতে ইসলাম শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি কাজী আসমা। স্বাগত বক্তব্য রাখেন দুপ্রক শ্রীমঙ্গল উপজেলা কমিটির সহ-সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT