1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শরিয়তের আইন না জঙ্গলের বর্বরতা! - মুক্তকথা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

শরিয়তের আইন না জঙ্গলের বর্বরতা!

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ১০০২ পড়া হয়েছে
image-1

আনন্দবাজারের প্রকাশিত ওই মহিলার ছবি।

লন্ডন: মঙ্গলবার, ১৩ই অগ্রহায়ণ ১৪২৩।। মসজিদের সামনেই বেতের পর বেত মারা হল এক মহিলাকে। গেল সোমবারের ঘটনা। মুসলিম প্রধান রাষ্ট্র ইন্দোনেশিয়ার আশেহা প্রদেশে। ইন্দোনেশিয়ার একমাত্র এই প্রদেশেই ধর্মের নামে শরিয়তি আইনের অবাধ দৌরাত্ম চলে আসছে!

শরিয়তি আইনে মসজিদের স্থান মানুষের‌ও উপরে। যেনো মানুষের জন্য মসজিদ নয় বরং মসজিদের জন্য মানুষ! এই মসজিদের সামনে আনন্দোল্লাস, হই হল্লা করা নিষেধ। আশেহা প্রদেশের রাজধানী বান্দা আশেহার একটি মসজিদের সামনে একটু অধিক মাত্রায় আনন্দোল্লাস করেছিলেন একদল মানুষ আর তাঁদের সামনের সারিতে ছিলেন দুই মহিলা সহ পাঁচ জন। এমনি এক অভিযোগে ‌ওই পাঁচ জনকেই গ্রেফতার করা হয়। তার পরেই প্রকাশ্যে শুরু হয় তাঁদের ওপর বর্বর বেত্রাঘাত। যদি‌ও ‌ওই এলাকার শরিয়তি আইনে এত দিন প্রকাশ্যে বেত্রাঘাতের বিধান ছিল জুয়ো খেলা, পানাসক্তি আর সমলিঙ্গে যৌনতা রোধের জন্য।

অবশ্য প্রত্যক্ষদর্শীর কথা বলে ভারতের আনন্দবাজার এক মহিলার ছবিসহ লিখেছে-“অবশ্য, ওই মহিলাকে প্রকাশ্যে বেত্রাঘাতের জন্য সরকারি ভাবে মসজিদের সামনে আনন্দোল্লাসের অজুহাত দেখানো হলেও, আদত কারণটা অন্য। ৩৪ বছর বয়সী ওই মহিলার নাকি বিবাহ-বহির্ভুত সম্পর্ক ছিল এক জনের সঙ্গে। শরিয়াতি সমাজ তাকে মান্যতা দেয়নি। তাই তাঁকে প্রকাশ্যে ওই ভাবে বেত্রাঘাত করা হয়েছে। যাঁর সঙ্গে ওই মহিলার বিবাহ-বহির্ভুত সম্পর্ক ছিল, তাঁকেও প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। দু’জনের জন্যই নাকি বরাদ্দ হয়েছিল চাবুকের সাতটি করে ঘা।
এর আগে প্রাক-বিবাহ সম্পর্কের দায়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রছাত্রীকেও প্রকাশ্যে ১০০ ঘা করে চাবুক মারা হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।”

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT