1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চা শ্রমিক ফেডারেশন - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

চা শ্রমিক ফেডারেশন

বিশ্বজিৎ নন্দী
  • প্রকাশকাল : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৫৯৫ পড়া হয়েছে

মুল্লুক চলো আন্দোলনের ১০৩ বার্ষিকীতে

চা শ্রমিক ফেডারেশনের লাল পতাকা মিছিল

দৈনিক মজুরি ৬০০ টাকা, এরিয়ারের সম্পূর্ণ মজুরি পরিশোধ, ভূমি, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকারসহ ৭ দফা দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি কর্তৃক মৌলভীবাজারে ২০ মে ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের ১০৩ তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বেলা ১২টা থেকে ৩:৩০টা পর্যন্ত কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপংকর ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি ও চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা কমরেড রাজেকুজ্জামান রতন।

আরও বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আজিজুল হাসান চৌধুরী শাহীন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জহর লাল দত্ত, বাসদ হবিগঞ্জ জেলা সদস্য ফয়সল আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য এডভোকেট আবুল হাসান, মৌলভী চা বাগান পঞ্চায়েত সাধারণ সম্পাদক মতিলাল শুক্ল বৈদ্য, চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী ও সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।

আলোচনা সভা পরবর্তীতে শহরে ২০ মে’কে সবেতন ছুটিসহ চা শ্রমিক অধিকার দিবস ঘোষণা করা, দৈনিক নগদ মজুরি ৬০০ টাকা নির্ধারণসহ ৭ দফা দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT