1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নকলের অপরাধে দুই এসএসসি পরীক্ষার্থী বহিস্কার - মুক্তকথা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

নকলের অপরাধে দুই এসএসসি পরীক্ষার্থী বহিস্কার

বার্তা পরিবেশক
  • প্রকাশকাল : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৬০৩ পড়া হয়েছে

নকলের দায়ে মৌলভীবাজারের বড়লেখা ও কমলগঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

গত বুধবার(৩মে) কমলগঞ্জ উপজেলার তেতইগাও রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পরেন পরীক্ষার্থী শুভ্র সিংহ। সে কমলগঞ্জ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক কর্মকর্তা সামছুন্নাহার পারভিন।

তিনি বলেন, এসএসসি ইংরেজি ১ম পত্র বিষয়ের পরীক্ষায় তেতইঁগাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন পরীক্ষার হল পর্যবেক্ষণ করা কালীন সময়ে নকল করার সময় হাতে নাতে ধরা পড়েন কমলগঞ্জ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভ্র সিংহ, যাহার পরীক্ষার রোল ১১৬৪০৩। নকলসহ ধরা পড়লে তাকে ওই পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। প্রশাসন এখন তার শাস্তি নির্ধারণ করবে। আমি বোর্ডে তার তথ্য পাঠিয়েছি।

এদিকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় এসএসসির বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় নকল করার দায়ে রহিমা রহমান নাহিদা নামের পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল ০২ এপ্রিল বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শক মামুনুর রশীদকে ৩ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম বলেন, পরীক্ষার নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শককে তিন বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT