1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রগতিশীল সংগঠনসমূহের প্রতিবাদী সমাবেশ হয়ে গেলো মৌলভীবাজারে - মুক্তকথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

প্রগতিশীল সংগঠনসমূহের প্রতিবাদী সমাবেশ হয়ে গেলো মৌলভীবাজারে

রাজন আহমদ॥
  • প্রকাশকাল : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৮০২ পড়া হয়েছে

আজ ৫ সেপ্টেম্বর রোববার দুপুরে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে প্রগতিশীল সংগঠনসমূহের আয়োজনে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝুমন দাসের মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা, খাসি ও গারো জনগোষ্ঠীদের উচ্ছেদের ষড়যন্ত্র ও নির্যাতন রুখে দাড়ানো এবং প্রাণ-প্রকৃতিসমৃদ্ধ লাঠিটিলাকে সাফারী পার্ক নির্মাণের মাধ্যমে ধ্বংসের আয়োজন বন্ধ করার দাবিতে আয়োজিত প্রতিবাদী সমাবেশে সভাপতিত্ব করেন যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক যুব নেতা জাহাঙ্গীর জয়েস।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য কবি জাবেদ ভূঁইয়া, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য পিনাক দেব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য রেহনোমা রুবাইয়াৎ, খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট জেলা শাখার সভাপতি এলিজ্যাক তাংসং, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক ও জাতীয় পরিষদের সদস্য সুমন কান্তি দাশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সংগঠক জসীম উদ্দীন ও ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার শহর শাখার সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ শর্মা।

এসময় সমাবেশে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, সম্পাদকমন্ডলীর সদস্য রমপদ ভট্টাচার্য্য যাদু এবং বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের হূমায়ুন আহমদ বাপ্পি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT