1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর ২২দফা ইশতেহার - মুক্তকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর ২২দফা ইশতেহার

শ্রীমঙ্গল থেকে কাওছার ইকবাল
  • প্রকাশকাল : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ পড়া হয়েছে

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী শেখ নূরে আলম হামিদীর
২২ দফা ইশতেহার ঘোষণা


শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ। জনগণের সার্বিক কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত পদপ্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন এবং এ সময় সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান ও সংগঠনের জেলা শাখার সহসভাপতি মাওলানা আবুল কালাম সহ দলীয় নেতা কর্মী ও সমর্থকরা।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী কর্তৃক পেশকৃত ২২ দফা পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার নিম্নরূপ —

১. সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে সকল অপশক্তি নির্মূলে সাহসী ভূমিকা পালন করা।
২. খনিজ সম্পদে ভরপুর মৌলভীবাজার -৪ আসনের বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষে দাঁড়ানো।
৩. আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন, বিশেষ করে গ্রামীন সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণ।
৪. প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ এবং পুরোনো গুলো সংস্কার।
৫. প্রয়োজনীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং বন্যা মোকাবিলায় পূর্বপ্রস্ততি নেওয়া।
৬. শিক্ষাপ্রতিষ্টাগুলোর অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম স্থাপন এবং মানসম্মত শিক্ষক নিয়োগের ব্যাবস্থা।
৭. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, পর্যাপ্ত চিকিৎসা ও নার্স নিয়োগ এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
৮. গ্রামীণ এলাকায় কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যকারিতা বৃদ্ধি ও নতুন ক্লিনিক স্থাপন করা।
৯. গর্ভবতী মা ও শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যাবস্থা করা।
১০. কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরন, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষক সমাজের উন্নয়ন, কৃষকদের ভর্তুকি প্রদান এবং মৎস্য চাষে আধুনিকীকরণ, মৎস্যজীবীদের প্রশিক্ষণ প্রদান এবং জলমহাল গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধির ব্যাবস্থা করা।
১১. এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা।
১২. গ্রামাঞ্চলে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
১৩. দু’টি উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পুলিশি সেবার আধুনিকীকরণ করে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ।
১৪. পরিবেশ দূষণ রোধে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং নদী ও খাল- বিল রক্ষা।
১৫. মসজিদ, মাদ্রাসাসহ সকল ধর্মের স্থাপনাসমূহের উন্নয়ন ও সংস্কার করা।
১৬. কোনো নারী যেন অবহেলিত না থাকে, সে লক্ষ্যে রাষ্ট্রীয় পরিকল্পনার বাইরে একটি আলাদা সেল গঠন করে সমাজের সকল স্তরে তাঁদের নিরাপত্তা, শিক্ষা এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ – সুবিধা নিশ্চিত করা। বিশেষ করে নারীদের হস্তশিল্প ও কুটির শিল্পে উদ্বুদ্ধ করা। সেলাই মেশিন, ক্ষুদ্র ঋণ প্রদান ও কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা।
১৭. চা শ্রমিক, অনগ্রসর চা শ্রমিকসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপত্তা, সহাবস্থান নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ।
১৮. কমলগঞ্জে প্রস্তাবিত মেডিকেল কলেজ প্রতিষ্টা।
১৯. শ্রীমঙ্গলে চা গবেষণা ইন্সটিটিউট ও চা নিলাম কেন্দ্রের আধুনিকায়ন, মৎস্য গবেষণা ইন্সটিটিউট ও যুব উন্নয়ন প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রতিষ্ঠা।
২০. শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালু করা।
২১.স্থানীয় উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে পদক্ষেপ গ্রহণ।
২২. প্রবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, আইনি সহায়তা প্রদান, রেমিট্যান্স প্রেরণে প্রণোদনা ও সহজ ব্যাংকিং সেবা এবং দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসন ও বিনিয়োগে সহযোগিতা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT