1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বিলেতে বাঙ্গালী…

শেখ মোহাম্মদ আনোয়ার, নাজমুল সুমন, শেখ নুরুল ইসলাম
  • প্রকাশকাল : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ০ পড়া হয়েছে

ইতিহাসকে নিষিদ্ধ করা যায় না
বাংলাদেশের শেকড়ের বিরুদ্ধে যেকোনো ষঢ়যন্ত্রের জবাব দেবে জনগণ


ঐতিহ্যবাহী আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাবে ইউকে ওয়েলস আওয়ামী লীগের
তীব্র নিন্দা ও প্রতিবাদ।

ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ-কে নিষিদ্ধ করার প্রস্তাবের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউকে ওয়েলস আওয়ামী লীগ।

এক যৌথ বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ এই পদক্ষেপকে গণতন্ত্রবিরোধী ও ইতিহাসবিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ  মকিস মনসুর এবং  ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিকসহ অন্যান্য নেতৃবৃন্দ ফেইচবুকে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিল পাসের মাধ্যমে জাতীয় সংসদকে কলঙ্কিত করা হয়েছে, যা দেশের ইতিহাসে ন্যাক্কারজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশকে পরবর্তীতে কথিত জাতীয় সংসদের মাধ্যমে আইনে পরিণত করা হয়েছে, যা কেবল একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে নয় বরং দেশের গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক বহুমত এবং জনগণের মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত।

নেতৃবৃন্দ আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরে উল্লেখ করেন, দলটি তার দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রায় একাধিকবার নিষেধাজ্ঞা ও দমন-পীড়নের শিকার হয়েছে। ১৯৫৮ সালে সামরিক শাসক আইয়ুব খানের আমলে রাজনৈতিক দল নিষিদ্ধকরণ অধ্যাদেশের আওতায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেন এবং ১৯৭০ সালের নির্বাচনে জনগণ আওয়ামী লীগের প্রতি নিরঙ্কুশ সমর্থন দেয়।

১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে নিষিদ্ধ করলেও, সেই দমন-পীড়ন বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে পারেনি। একইভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক হামলা ও ষড়যন্ত্রের মধ্য দিয়েও দলটি ঘুরে দাঁড়িয়েছে।

বিবৃতিতে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, অতীতের ধারাবাহিকতায় সব বাধা অতিক্রম করে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে। একই সঙ্গে তারা গণতন্ত্র, রাজনৈতিক অধিকার ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দ্যোগে
মহান স্বাধীনতা দিবস উদযাপন


মুক্তিযুদ্ধে শহীদানদের স্মরণের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওন।

২৬শে  মার্চ বৃহস্পতিবার  দূপুর  ১২ টা ১ মিনিটের সময় কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওন এর পক্ষ  থেকে  শহীদ মিনার বেদীতে ৭১’র শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলের শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস (রিজিওনাল কনভেনর) বিশিষ্ট ব্যাবসায়ী মুজিবুর রহমান মুজিব এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মফিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা আহ্বায়ক বাংলাদেশীদের নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠন এর উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আসাদ মিয়া, মহিলা নেত্রী ড. জুসনা মুহিত,  সৈয়দ ইকবাল আহমেদ, আনোয়ার আলী, বদরুল হক মনসুর, মাহবুবুর রহমান, সাজেল আহমেদ, আশফাকুর রহমান অভি, আবুল খায়ের পাপ্পু, আব্দুল মোতালিব, সেবুল আলী, আব্দুল আহাদ, আসাদ মিয়া, সৈকত আহমেদ,  শামীম মিয়া, মোহাম্মদ  ফয়ছল মনসুর, রফিকুল ইসলাম,  শাহাদাত হোসেন,  নাজমুল ইসলাম সুমন, এনামুল হক,  মোস্তাক আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইউকে ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে কার্ডিফে মহান স্বাধীনতা দিবস পালিত


মুক্তিযুদ্ধে শহীদানদের স্মরণের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বৃটেনের “কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট”-এ বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে যুক্তরাজ্য ওয়েলস আওয়ামী লীগ।

২৬শে মার্চ বৃহস্পতিবার দূপুর ১২ টা ১ মিনিটের সময় কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে যুক্তরাজ্য ওয়েলস আওয়ামী লীগ, ওয়েলস আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে শহীদ মিনার বেদীতে ৭১”র শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলের শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম এ মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, ওয়েলস আওয়ামী যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আসাদ মিয়া, ওয়েলস ছাত্রলীগের সভাপতি বদরুল হক মনসুর, সাবেক ছাত্রনেতা আনোয়ার আলী, মাহবুবুর রহমান, সাজেল আহমেদ, আশফাকুর রহমান অভি, আবুল খায়ের পাপ্পু, আব্দুল মোতালিব, সেবুল আলী, আব্দুল আহাদ, আসাদ মিয়া, সৈকত আহমেদ, শামীম মিয়া, রফিকুল ইসলাম, ও শাহাদাত হোসেন
সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


“গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন”-এর কেন্দ্রীয় কমিটির উদ্দোগে
মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত


বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে  বিশিষ্টজনদের প্রানবন্ত অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধে শহীদানদের স্মরণের মাধ্যমে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্দোগে ২৯ শে মার্চ রোববার বেলা ৩ টায়  জুম এর মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং  সাধারন সম্পাদক ময়নুল চৌধুরী হেলালের  উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে  তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুস।

আলোচনা সভায় অতিথি হিসাবে যোগদান করেন ৭১ এর বীর মুক্তিযোদ্বা একুশে পদকপাপ্ত ডাঃ অরুপ রতন চৌধুরী এবং তার পরিবেশনায় জাতীয় সংগীত পরিবেশন ও বিজয়ের গান পরিবেশন করেন। সভায় মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদানদের  শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় সহ সভাপতি  ও জালালাবাদ এসোসিয়েশন সভাপতি ইউ কে’র সভাপতি  আবুল কালাম আজাদ ছোটন, সহ সভাপতি কাপ্তান হোসেন, সহ সভাপতি অলি উদ্দিন শামীম, সহ সভাপতি ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, সহ সভাপতি সাংবাদিক  আব্দুল মুনিম জাহেদী ক‍্যরল, সহ সভাপতি  কাউন্সিলার ফয়জুর রহমান ,সহ সভাপতি ফয়জুল হক কোষাধ্যক্ষ ডঃ রফিকুল হায়দার ,আব্দুল ওদুদ দিপক ,শামীম আহমেদ, বাংলাদেশ থেকে যোগদান করেন ইউনিটের সাধারন সম্পাদক ইন্জিনিয়ার মুহিব উদ্দিন ,বিশিষ্ট ব্যাংকার জনতা ব্যাংকের সাবেক জি এম শামীম আলম কোরেশী,অধ্যক্ষ নেছার আলী ও ডাঃ সৈয়দ রেজওয়ান আহমেদ এবং ঈদের গান পরিবেশন করেন জনাব আলী ইদ্রিস ফ‍্যান্স থেকে যোগদান করেন সভাপতি ফয়ছল উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাসিত পর্তুগাল শাখার সভাপতি লায়ন আবুল হাসনাত আমেরিকার নিউইয়র্ক বাফলো থেকে যোগদান করেন সভাপতি মোক্তাদির হোসেন মিছবাহ,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ফারুক সহসভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী মুরাদ উপদেষ্টা গৌসুল হোসেন রাহিন ।নিউইয়র্ক থেকে যোগদান করেন সহ-সভাপতি হাসান আলী মিশিগান থেকে যোগদান করেন সফিক রেহমান প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT