1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মন্ত্রীসভা পুনর্বিন্যাস, ৩জন নতুন মন্ত্রী - মুক্তকথা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

মন্ত্রীসভা পুনর্বিন্যাস, ৩জন নতুন মন্ত্রী

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ৭৫৬ পড়া হয়েছে


মহাজোট নেতা রাশেদ খান মেনন সমাজকল্যাণ মন্ত্রী। জাতীয়পার্টি নেতা আনোয়ার হোসেন মঞ্জু পানিসম্পদ মন্ত্রী

মন্ত্রিসভায় নতুন সদস্যদের দফতর প্রদানের পাশাপাশি পুরনো বেশ কয়েকজনের দফতরও পরিববর্তন করা হয়েছে। মহাজোটের শরীক ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে সমাজকল্যাণমন্ত্রী করা হয়েছে। আর বিমানমন্ত্রী করা হয়েছে নতুনভাবে নিয়োগপাপ্ত এ কে এম শাহজাহান কামালকে।
মহাজোটের আরেক শরীক জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর দফতর পরিবর্তন করে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। আর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মহাজোটের আরেক শরীক জাতীয় পার্টি (এরশাদ) এর প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে পরিবেশ ও বনমন্ত্রী করা হয়েছে।
মন্ত্রীসভায় নতুনভাবে স্থান পাওয়া আইটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বারকে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। আর এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা তারানা হালিমকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়েছে। প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া নারায়ণ চন্দ্র চন্দকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এছাড়া নতুনভাবে প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হওয়া কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রী করা হয়েছে। সূত্র: ইত্তেফাক

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT