মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে ব্যক্তির ইজারাকৃত জায়গা জোরপূর্বক দখল করে ভ্রাম্যমান দোকান বসানো হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার ও মৌলভীবাজার সড়ক বিভাগ জায়গা ইজারাদার সোলেমান মিয়া’কে বুঝিয়ে দেয়ার পরেও একটি মহলের চত্রছায়ায় সেই জায়গায় ভ্রাম্যমান দোকান বসানো হয়েছে। এনিয়ে উত্তেজনা বিরাজ করছে।
সরেজমিন দেখা যায়, ইজারাকৃত ৩.৩০ শতাংশ ভুমি বুঝিয়ে পাওয়ার পর রাস্তা নির্মাণের জন্য ঢালাই দেয়া হয়। গেল শনিবার সকালে ইজারাকৃত জায়গায় ভ্রাম্যমান ব্যবসায়ীরা বসেন। ইজারাকৃত জায়গা থেকে সরে অন্যত্র দোকান বসানোর কথা বললেও তারা আমলে নেননি। ইজারার এ জায়গা নিয়ে উদ্বুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেকটা জোরপূর্বক এখানে বসতে চাচ্ছেন।
ইজারাদার সোলেমান মিয়া বলেন, “সরকারী নীতিমালা মেনে এবং ফি পরিশোধ করে আমি এ জায়গা ইজারা নিয়েছি। কিন্তু কয়েকজন লোকের ইন্ধনে ভ্রাম্যমান ব্যবসায়ীদেরকে আমার ইজারাকৃত জায়গায় বসানো হয়েছে। এ মহল ভ্রাম্যমান ব্যবসায়ীদেরকে নানাভাবে প্রভাবিত করে ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছে।
সরকার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সামাদ সুনু বলেন, “একটি প্রভাবশালী মহল ফুতপাত দখল করে হকারদের কাছ থেকে প্রতি মাসে দোকান প্রতি থেকে ৪/৫ হাজার টাকা ভাড়া নেয়। ৪০/৫০ হাজার টাকা সিকিউরিটি ভাবত আদায় করেন। অথচ একটা ভবন নির্মাণ করে অনেকেই খরচ তোলতে পারেন না। আবার হকাররা ভবনে যাতায়াতের রাস্তা বন্ধ করে বসে পড়েন। সোলেমান মিয়া’র ইজারাকৃত জায়গার বিষয়ে তিনি বলেন, হকাররা উনার ভবনের রাস্তা বন্ধ করে দেয়। আমিও কয়েকদিন হকারদের বলেছি ভবনের সামন ছেড়ে বসার জন্য। কিন্তু তাদের সরানো সম্ভব হয়নি। তবে একটা ভবনের যাতায়াতের জন্য এতো জায়গা ইজারা নেয়া প্রয়োজন নয়। ১২/১৫ ফুট হলেই চলে।
মৌলভীবাজারে প্রসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেল বাজার থেকে হঠাৎ উধাও হয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের প্রেসক্লাব প্রাঙ্গণে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
![]() |
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তারা দ্রুত বাজারে তেল সরবরাহ স্বাভাবিক করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ক্যাবের জেলা সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক হোসেন আমাদের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সহসভাপতি আজিজ আহমদ কিবরিয়া, সৈয়দ মহিউদ্দিন আহমেদ চৌধুরী শাহিন, এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী, শেখ বোরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান মহিবুর রহমান মুহিব প্রমুখ। উপস্থিত ছিলেন ক্যাবের সদস্য সৈয়দ তেফজ্জল হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদসহ অনেকে।
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান,সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে যথাযথ মর্যাদায় ও জনসচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ব্রাকের স্বাস্থ কর্মকুচির সহযোগিতায় এই দিবসটি উদযাপন করা হয়।
সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব ও মূল বক্তব্য উপস্থাপন করেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বর্নালী দাশ। সভায় তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
![]() |
তিনি তার বক্তব্যে বর্তমান সময়ে চিকিৎসার নতুন নতুন পদ্ধতি, বিশেষ করে পিআরপি থেরাপি সম্পর্কে আলোচনা করেন। তিনি জানান, দীর্ঘমেয়াদী ব্যথা বা ক্রনিক পেইন নিরাময়ে এই আধুনিক চিকিৎসা পদ্ধতি অত্যন্ত কার্যকর। তিনি বলেন, আমরা এখন পিআরপি থেরাপির মতো উন্নত চিকিৎসা সেবা দিচ্ছি, যা রোগীর নিজস্ব রক্ত থেকেই তৈরি করা হয়। অনেক সময় দীর্ঘদিনের পুরনো ব্যথা সাধারণ ওষুধে সারতে চায় না, সেসব ক্ষেত্রে এই থেরাপি চমৎকার ফলাফল দিচ্ছে।”
অনুষ্ঠানে সিএইচসিপি,জুয়েল আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ডা: শুভ তুষার সিংহ, ডা: নমিতা রায় চৌধুরী, নজরুল ইসলাম মুহিব, ব্রাকের এরিয়া মানেজার মো: মাসুদ আলম, সঞ্জিতা রানী নাথ, আন্তর মিয়া, নাসির খান প্রমুখ।
বক্তারা উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে বিজ্ঞানভিত্তিক চিকিৎসার প্রতি আগ্রহী করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তাবহ মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে রোববার (১মার্চ), বিকাল পাঁচটায় জেলা শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সম্মানে এক প্রাণবন্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতের জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোঃ সায়েদ আলী’র সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামির আলীর উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, ডাঃ সাদিক আহমদ(বাসস), এডভোকেট নুরুল ইসলাম শেফুল( দি সাউথ এশিয়ান টাইমস ), খালেদ চৌধুরী( চ্যানেল এস ), শেখ সিরাজুল ইসলাম সিরাজ( নিউজ 24 ), আব্দুল বাছিত বাচ্চু( ভয়েস অব এশিয়া )। শুভেচ্ছা বক্তব্যে শুধুমাত্র সাংবাদিকদের সম্মানে অত্যন্ত সুশৃংখল ও আলাদা ইফতার আয়োজনে জামায়াতের প্রশংসা করেন সাংবাদিকরা।
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজারের জামায়াতের ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন জেলা আমীর মোঃ সায়েদ আলী। |
মহাগ্রন্থ আল কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত পেশ করেন পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম। অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী মোঃ আলাউদ্দিন শাহ ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন ও আব্দুল কুদ্দুস নোমান, ছাত্রশিবির জেলা সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, পৌর জামায়াত সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, ছাত্রশিবির শহর সেক্রেটারি শাহ মুস্তাকিম আলী।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আকমল হুসেন নিপু( প্রথম আলো),সালেহ এলাহী কুটি( দেশ টিভি ),আনোয়ারুল ইসলাম জাবেদ(সংবাদ ), আব্দুল আজিজ( নয়া দিগন্ত ), মোঃ ইদ্রিস আলী (আমার দেশ ), মোঃ আব্দুল ওয়াদুদ (দৈনিক যায়যায়দিন), এস.এম মেহেদি হাসান( দৈনিক বর্তমান),মুজাহিদ আহমদ ( পূর্ব দিক ),আফরোজ আহমদ(যমুনা টিভি ),মো: মাসুদ আহমদ(বাংলাদেশের আলো ), হুসাইন আহমদ ( যুগান্তর), সৈয়দ বয়তুল আলী(বাংলাদেশ প্রতিদিন ),সালাউদ্দীন ইবনে শিহাব(সাপ্তাহিক পূর্বদিক),মো: আব্দুর রব(চ্যানেল ২৪)মো: জসিম উদ্দিন(মনু বার্তা)মোঃ আজাদুর রহমান,( দৈনিক সংগ্রাম), মোঃ মাহবুবুর রহমান রাহেল(এশিয়ানটিভি), মামুনুর রশীদ (মুক্তকথা )এম এ হামিদ, (এখন টিভি ),মোঃ আব্দুল কাইয়ুম( দৈনিক সংবাদ ), সৈয়দ মমসাদ আহমদ (দৈনিক দিনকাল),দুরুদ আহমদ, (দৈনিক মৌমাছি কন্ঠ ), জুলফিকার আলী ভুট্টো (দেশ সংবাদ ), জাফর খান (বিজয় টিভি ), মইনুল ইসলাম চৌধুরী (এশিয়া বাণী ), রোমান আহমদ (দেশের কন্ঠ ), বকশী আক্তারুজ্জামান (বাংলার দিন) মনজু বিজয় চৌধুরী( চ্যানেল এস ), অলি আহমদ মাহিন (জাগ্রত সিলেট )সহ প্রায় শতাধিক সংবাদ কর্মী। দেশ ও জাতির কল্যাণ কামনায় ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।