1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২১৮০ পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্র আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরিকে একটি ড্রোন হামলার মাধ্যমে হত্যা করেছে। প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণার মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালিত ড্রোন হামলায় তিনি নিহত হন। আয়মান আল-জাওয়াহিরিকে হত্যার খবর নিশ্চিত করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জাওয়াহিরির বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যা ও সহিংসতার প্রমাণ রয়েছে। “এখন ন্যায় বিচার হয়েছে এবং এই সন্ত্রাসী নেতা আর নেই,” বলেন জো বাইডেন। খবর বিবিসি’র।

কাবুলে সিআইএর অভিযানে আয়মান জাওয়াহিরির মৃত্যুর পর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেছেন যে, তার অনুমোদন পেয়ে সিআইএ তাদের সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসাবে রোববার কাবুলের একটি বাড়িতে ড্রোনের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আল কায়েদা নেতাকে হত্যা করেছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রায় এক বছর পর আমেরিকা এই অভিযান চালালো।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT