1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার - মুক্তকথা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

চা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার

প্রনীত রঞ্জন দেবনাথ
  • প্রকাশকাল : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩১ পড়া হয়েছে

চা বাগান এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের ফ্যাক্টরির সামনের সেকশন এলাকা থেকে রতন শুভকর(৩০) নামে এক চা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রতন চম্পারায় চা বাগানের শুকটা শুভকরের ছেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রতন শুভকরের মরদেহ ফ্যাক্টরির সামনের এলাকায় পড়ে থাকতে দেখা যায়। তার হাত পেছনে ও মুখ বাঁধা অবস্থায় ছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় চা বাগান এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT