1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। - মুক্তকথা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য

খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে।

কাওসার ইকবাল।
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২ পড়া হয়েছে

খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের বন্ধ ঘোষণা


‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত জেমস্ ফিনলে কোম্পানির ডিনষ্টন ডিভিশনের খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের বন্ধের ঘোষণা দিয়ে নোটিশ জারী করেছেন, চীফ এক্সিকিউটিভ অফিসার-এস্টেটস্, ফিনলে হাউজ, বালিশিরা।

‎১২ নভেম্বর ২০২৬ ইং তারিখ জারিকৃত নোটিশের হুবহু উল্লেখ নিচে তুলে ধরা হলো,- ‘এতদ্বারা জানানো যাচ্ছে যে, ডিনষ্টন ডিভিশনের খেজুরীছড়া চা বাগান ও চা কারখানার শ্রমিকগন হঠাৎ বেআইনিভাবে ২৭/১০/২০২৬ইং তারিখ হইতে ২৯/১০/২০২৬ইং তারিখ পর্যন্ত ধর্মঘট পালন করেন।

তারই ধারাবাহিকতায় অদ্য ১২/১১/২০২৬ইং তারিখে বাগানের শ্রমিকগন পুনরায় কাজে যোগদান করেন নি এবং ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা ও ডিনষ্টন সেন্ট্রাল ওয়ার্কশপ/স্টোর এ কাজে থাকা শ্রমিকদেরকে হুমকি-ধামকি দিয়ে কাজ হইতে বের করে নিয়ে আসেন।

বাগানে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ ও বিশৃঙ্খলার মধ্যে বাগান পরিচালনা করা অসম্ভব বিধায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (অদ্যবধি সংশোধিত) এর ১৩ (১) ধারা (প্রতিষ্টান বন্ধ রাখা-কোন প্রতিষ্টানের শাখা বা বিভাগে বে আইনি ধর্মঘটের কারনে মালিক উক্ত শাখা বা প্রতিষ্টান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করিয়া দিতে পারিবেন এবং এইরুপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটের অংশগ্রহনকারী শ্রমিকগন কোন মজুরি পাইবেন না) মোতাবেক আগামী ১৩/১১/২০২৬ইং তারিখ রোজ শুক্রবার হইতে ডিনষ্টন ডিভিশনের আওতাধীন খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা কোম্পানীর নির্দেশক্রমে অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হইল।

তবে পলিপ্যাক কারখানা, ডিনষ্টন সেন্ট্রাল ওয়ার্কশপ/স্টোর এবং বাগানের সম্পত্তি রক্ষায় নিয়োজিত শ্রমিক/বাগাল, চৌকিদার, বাংলো, স্টাফ কোয়ার্টার ও মেডিকেল ডিপার্টমেন্ট এ কর্মরত শ্রমিকরা (ফিক্সড ওয়ার্কার) উক্ত বন্ধ ঘোষনা নোটিশের আওতামুক্ত থাকবেন।’

‎অনুলিপি পাঠানো হয়েছে, (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়), চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ড, ডেপুটি কমিশনার, মৌলভীবাজার।

সদয় অবগতির জন্য, উপ পরিচালক, বিভাগীয় শ্রম দপ্তর, ভানুগাছ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, উপ মহা পরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্টান সমূহ, ভানুগাছ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, পুলিশ সুপার, মৌলভীবাজার- সদয় অবগতির জন্য, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, শ্রীমঙ্গল থানা, মৌলভীবাজার, চেয়ারম্যান, ৭নং রাজঘাট ইউ, পি. শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সভাপতি/সাধারন সম্পাদক, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সভাপতি/সাধারন সম্পাদক, বালিশিরা ভ্যালি সার্কেল, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সভাপতি/সাধারন সম্পাদক, খেজুরীছড়া চা বাগান পঞ্চায়েত কমিটি, খেজুরীছড়া, শ্রীমঙ্গল, সভাপতি, বাংলাদেশ চা সংসদ, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ চা সংসদ।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT