1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা - মুক্তকথা
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু।

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা

বিশ্বজিৎ নন্দী।
  • প্রকাশকাল : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ০ পড়া হয়েছে

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ সফল করার আহ্বানে
মৌলভীবাজার চৌমুহনায় পথসভা অনুষ্ঠিত।


মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় ঢাকায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বানে আজ ২৮ অক্টোবর’২৬ বুধবার বিকাল ৪:৩০টায় মৌলভীবাজার চৌমুহনায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট মৌলভীবাজার জেলার পথসভা ও প্রচারপত্র বিলি অনুষ্ঠিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: মাসুক মিয়া এবং সঞ্চালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা কমিটির সদস বিশ্বজিৎ নন্দী। বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সম্পাদকমন্ডলীর জহরলাল দত্ত, বাংলাদেশ জাসদ জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হারবি হেডেন প্রেন্টিস অপু, বাসদ জেলা সদস্য অ্যাডভোকেট মো: আবুল হাসান, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন, বাসদ (মার্কসবাদী) জেলা সংগঠক সাদিয়া তাসনিম চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি জ্যোতিষ মোহন্ত প্রমুখ নেতৃবৃন্দ।

পথসভা শেষে শহরের ৩০ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বানে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের মিছিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT