1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে।

কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ০ পড়া হয়েছে
‎চা বাগান বন্ধের পর বৈঠকে সমঝোতা,
কাজে ফিরছেন শ্রমিকেরা

‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক অসন্তোষ, ভুল বোঝাবুঝি ও বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা খেজুরীছড়া চা-বাগান ও চা কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

‎শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলা প্রশাসন, বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের দীর্ঘ বৈঠকের পর এ সমঝোতা হয়। আজ শুক্রবার থেকেই বাগান ও কারখানা খুলে দেওয়া হবে। আগামীকাল শনিবার থেকে কাজে যোগ দেবেন শ্রমিকেরা।

‎শুক্রবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বৈঠক চলে। জুমার নামাজের বিরতিসহ প্রায় সাত ঘণ্টার আলোচনা ও মতবিনিময়ের পর সংশ্লিষ্ট পক্ষগুলো বিরোধ নিষ্পত্তিতে ঐকমত্যে পৌঁছায়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন প্রমুখ।

‎ফিনলে টি কোম্পানির ইঞ্জিনিয়ারিং বিভাগের মহাব্যবস্থাপক কে কে সাদেক এবং ডিনস্টন ডিভিশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. হুমায়ুন কবির মজুমদার। চা শ্রমিকদের পক্ষে কৃপেশ বেনার্জী, পরিমল তাঁতী ও ডালিম বোনার্জীসহ স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, চা শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎সমঝোতা বৈঠকের লিখিত সিদ্ধান্ত অনুযায়ী, খেজুরীছড়া চা-বাগানের মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদ্‌যাপন করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হবে। কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন করার পাশাপাশি স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে।

‎এ ছাড়া মন্দিরের চলমান সংস্কার ও উন্নয়নকাজে সরকারের পক্ষ থেকে যথাসম্ভব বরাদ্দ দেওয়ার মাধ্যমে কাজের গতি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

‎লিখিত সিদ্ধান্তে আরও বলা হয়েছে, বাগানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, এমন কোনো বক্তব্য দিতে বা কাজ করতে পারবেন না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাঁকে অপসারণ, বদলি বা বিধি অনুযায়ী অন্য ব্যবস্থা নেবে ফিনলে টি কোম্পানি কর্তৃপক্ষ।

‎সমঝোতায় আরও উল্লেখ করা হয়, বিষয়টি এমনভাবে নিষ্পত্তি করা হবে, যাতে এর কোনো প্রভাব বা পরবর্তী প্রতিক্রিয়া কোনো পক্ষের কাজে প্রতিফলিত না হয়।

‎উল্লেখ্য, শ্রমিক অসন্তোষ ও বাগানের অভ্যন্তরীণ বিরোধের পরিপ্রেক্ষিতে ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের খেজুরীছড়া চা-বাগান ও চা কারখানা ১৩ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। সমঝোতার পর বাগান ও কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে কাজে ফেরার সুযোগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT