মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় পূর্ণিমা তিথিতে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) মধ্যদিয়ে শুরু হয়েছে। মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা চলবে ভোররাত পর্যন্ত। প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে মণিপুরিদের মাঝে বইছে উৎসবের আমেজ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে ও আদমপুরের তেতইগাও এ উৎসবের আয়োজন করা হয়েছে।
জানা যায়, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এবার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে ১৮৪ তম রাসলীলা ও আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায় আয়োজনে ৪১ তম রাস উৎসব অনুষ্ঠিত হয়।
![]() |
জানা যায়, মঙ্গলবার দুপুরে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে রাস উৎসব। মহারাসলীলা উপলক্ষে উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপ মহারাসলীলা দেখতে সারা দেশ থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখর মণিপুরী পাড়াগুলো। দেশী দর্শনার্থীদের পাশাপাশি বিদেশি দর্শনার্থীরা এসেছেন। রং-বেরঙের পোশাক আর বাদ্যযন্ত্রের আওয়াজে উৎসবের জানান দিচ্ছে মণিপুরী সকল শ্রেণি পেশার মানুষকে। রাস উৎসব উপলক্ষে মণিপুরি এলাকায় মেলা বসেছে। এ ছাড়া শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাস উৎসবে আয়োজকেরা জানান, মহা-রাসলীলা গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য দিয়ে দুপুরে শুরু হয়। গোধূলি পর্যন্ত এই রাখাল নৃত্য চলে। গোষ্ঠলীলায় রাখাল সাজে কৃষ্ণের বালক বেলাকে উপস্থাপন করা হয়। রাত ১১টা শুরু হয় মহারাসলীলার নৃত্য বা শ্রী শ্রী কৃষ্ণের মহা-রাসলীলানুসরণ। এই রাসনৃত্য ভোর পর্যন্ত চলবে। এই রাসনৃত্যে গোপীদের সঙ্গে কৃষ্ণের মধুরলীলাই কথা, গানে ও সুরে ফুটিয়ে তুলবেন শিল্পীরা।
এর আগে সোমবার সন্ধ্যায় মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে ১৮৪ তম রাস উৎসবের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাড. চাঁদমুরারী সিংহ স্বপন জানান, রাখাল
নৃত্যর মধ্যে দিয়ে রাস উৎসব শুরু হয়েছে। রাস দেখতে সারা দেশ থেকে হাজার হাজার দর্শনার্থী আসেন। এই উৎসবকে ঘিরে মণিপুরি প্রতিটা পরিবারে কয়েক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে।
![]() |
উল্লেখ্য, মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় এ উৎসব মহারাসলীলা অনুষ্ঠান শুরুর অন্তত: মাসখানেক আগ থেকই কমলগঞ্জের মণিপুরি অধ্যুষিত গ্রাম ও পাড়াগুলোতে ঘরে ঘরে মানুষের মাঝে এক অনিন্দ্যসুন্দর আনন্দের জোয়ার বইতে শুরু করে। কানে ভেসে আসে মৃদঙ্গের গম্ভীর ধ্বনি, মন্দিরার রিনিঝিনি আর শিল্পীদের নুপুরের শব্দে মুখর হয়ে উঠে গোটা কমলগঞ্জের মণিপুরি এলাকা। একদিনের এই উৎসবের স্থায়িত্বকাল মাত্র একটি রজনী। ঐ একটি রজনী পরিণত হয় মণিপুরিদের সংস্কৃতির এক বিশাল মিলন মেলায়। এ রাস উৎসবকে কেন্দ্র করে সপ্তাহ দু’য়েক আগ থেকেই কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরের মণিপুরি পাড়া সমুহে শুরু হয় প্রস্তুতি।
এ বছর কমলগঞ্জের মাধবপুরে ১৮৪তম মহারাস উৎসব এবং আদমপুরে ৪১তম রাসপূর্ণিমা উৎসব উদযাপিত হয়। ঐতিহাসিকভাবে একদিনের এ উৎসবের স্থায়িত্বকাল মাত্র একটি রজনী। ঐ একটি রজনীই হয়ে উঠে মণিপুরিদের সংস্কৃতির এক বিশাল মিলন মেলা। উৎসবকে কেন্দ্র করে অন্ততঃ দু’সপ্তাহ ধরে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরের মণিপুরি পাড়া সমুহে শুরু হয় প্রস্তুতি। রং ছড়িয়ে মন্ডপ সমুহকে সাজানো হয় নতুন সাজে। মণিপুরি বিষ্ণুপ্রিয়া ও মণিপুরি মৈতৈ সম্প্রদায় পৃথক পৃথক স্থানে আয়োজন করলেও উৎসবের অন্ত:স্রোত, রসের কথা, আনন্দ-প্রার্থনা সবই এক। মূলতঃ উৎসবের ভেতরের কথা হচ্ছে বিশ্বশান্তি, সম্প্রীতি ও সত্য সুন্দর মানবপ্রেম। রসোৎসবকে কেন্দ্র করে মাধবপুর ও আদমপুরে বসে বিশাল মেলা।
ঐতিহ্য মেনে মণিপুরি মহারাসলীলা মাধবপুরের শিববাজারের ঐতিহাসিক জোড়াম্ডপে এবং আদমপুরের তেতইগাঁওয়ে সানা ঠাকুরের মণ্ডপে (বর্তমানে সেখানে দুটি ভিন্ন মঞ্চ) রাতভর এ মহোৎসব চলে আসছে।
মণিপুরিদের এই বর্ণিল উৎসব দেখতে প্রতি বছরই দেশ-বিদেশ থেকে হাজারো দর্শনার্থী ও পর্যটকের সমাগম ঘটে।
পূর্ণিমার স্নিগ্ধ আলোয় নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘মহারাসলীলা’ বরণ করে নিতে তখন চরম ব্যস্ত সময় পার করেন কমলগঞ্জের মণিপুরি সম্প্রদায়ের মানুষেরা। ইতিমধ্যে রাসোৎসবের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দক্ষিণ মাঝেরগাঁও, বাঘবাড়ি ও উত্তর মাঝেরগাঁও এলাকায় প্রায় দু’সপ্তাহ ধরে গোষ্ঠলীলা(রাখাল নৃত্য) ও রাসনৃত্যের মহড়া চলছে। প্রতিদিন একেকটি গ্রামে প্রায় ১০ থেকে ১৫ জন মণিপুরি তরুণ-তরুণী ঐতিহ্যবাহী গানের সুরে নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছেন।
মণিপুরি মহারাস উৎসব মূলত দুটি প্রধান পর্বে বিভক্ত। একটি হলো দিনের আলোয় ‘রাখালরাস’ বা রাখালনৃত্য ও রাতের গভীরে মূল আকর্ষণ ‘মহারাস নৃত্য’। উৎসবের দিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই রাখালরাসের প্রস্তুতি শুরু হয়। সকাল ১১টা থেকে রাখালনৃত্য, রাত ১২টায় উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ‘মহারাস নৃত্য’ শুরু হয়।
মহারাস উৎসবের রাসধারী(প্রশিক্ষক) অনিরা সিনহা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রাস উৎসবের রাসধারী হিসেবে আছি। আমাদের গ্রামের মণিপুরি শিশু কিশোরীদের নিয়ে প্রতিবছরই উৎসবের এক মাস আগে থেকেই আমরা প্রস্তুতি নিয়ে থাকি। আমরা প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বাড়ির উঠানে মহড়া দিচ্ছি। এখন প্রায় শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে।’
মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ বলেন, ‘এ বছর অনুষ্ঠানটি দুদিন ব্যাপী আয়োজন করা হয়েছে।
রাস উৎসব আয়োজকদের সূত্রে জানা গেছে, ‘মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র প্রথম মণিপুরে শ্রীশ্রীমহারাসলীলা বা রাসমেলা প্রবর্তন করেছিলেন। ‘রাস’ শব্দটা এসেছে জগৎপতি কৃষ্ণের ১২ ধরনের রস থেকে। এই রাসের সঙ্গে মেলা যুক্ত হয়ে ‘রাসমেলা’ হয়েছে। তবে ১২টি রসের মধ্যে রাসলীলায় মূলত সখ্য, বাৎসল্য ও মধুর এই তিনটি রসের উপস্থাপনই হয়ে থাকে। উৎসবটা মণিপুরি সম্প্রদায়ের হলেও এটি এখন ধর্মীয় গন্ডি পেরিয়ে বাংলাদেশে বসবাসরত মণিপুরি সংস্কৃতির বিশাল মিলন মেলায় পরিণত হয়েছে।
প্রকৃতির কোলে ঘেরা মৌলভীবাজারের কমলগঞ্জ। সেখানকার মাগুরছড়া পুঞ্জি মাঠে সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকেই যেন অন্যরকম এক প্রাণের স্পন্দন। বাঁশের খুঁটি আর সুপারি গাছের পাতার ছাউনিতে তৈরি মঞ্চ, চারপাশে রঙিন পোশাকের সমাহার, আর বাতাসে ভাসছে লোকজ সুর ও আনন্দের কোলাহল। খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করে নিতে এদিন মিলিত হয়েছিলেন খাসিয়া জনগোষ্ঠীর মানুষ। ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ ঘিরে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর ছিল পুরো এলাকা।
![]() |
খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য অনুযায়ী, ‘সেং কুটস্নেম’ শব্দের অর্থ খাসি বর্ষবিদায়। এর পেছনে রয়েছে এক দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট। ব্রিটিশ শাসনামলে ১৮৯৯ সালে যখন আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে পড়েছিল, তখন সচেতন খাসি তরুণদের উদ্যোগে ২৩ নভেম্বর ‘সেং খাসি’ নামে একটি সংগঠন গঠিত হয়। সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর ২৩ নভেম্বর দিনটি উদযাপিত হয়ে আসছে। বাংলাদেশে ২০১১ সাল থেকে উৎসবটি আরও বড় পরিসরে পালিত হচ্ছে, যা খাসিয়াদের আত্মপরিচয় ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
লোকজ খেলা ও সাংস্কৃতিক পরিবেশনা
![]() |
খাসিয়া পোশাকে সজ্জিত নারী শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর লোকনৃত্য ও নিজস্ব ভাষায় গান।তৈলাক্ত বাঁশে বেয়ে উঠে মুঠোফোন পুরস্কার জেতার রোমাঞ্চকর প্রতিযোগিতা।
খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় আয়োজিত এই বর্ষবিদায় উৎসবে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন সুচিয়াঙের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার, কমলগঞ্জ থানার পরিদর্শক শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান এবং যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনসহ অনেকে।
সব মিলিয়ে, মাগুরছড়ার সবুজ আঙিনায় ‘সেং কুটস্নেম’ শুধু একটি বর্ষবরণ বা বর্ষবিদায় অনুষ্ঠান নয়; বরং এটি ছিল নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে আগলে রাখার এক প্রাণবন্ত অঙ্গীকার।
‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত
বিবাহিত কন্যাদের সাথে পিতৃগৃহের ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে দ্বিতীয়বারের মতো উদযাপিত হলো মণিপুরি সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও পারিবারিক উৎসব ‘নিংঙোল চাকৌবা’-২০২৬। উৎসবটিকে ঘিরে উপজেলার মণিপুরি অধ্যুষিত গ্রামগুলোতে বিরাজ করছিল এক অনন্য উৎসবমুখর পরিবেশ।
![]() |
মৌলভীবাজারের কমলগঞ্জে ২৩ নভেম্বর সোমবার উদযাপিত হবে খাসিয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব খাসি সেং কুটস্নেম। উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মাঠে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন চলবে। খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী, এ উৎসবের মধ্য দিয়ে ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করে নেবেন তারা।
খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় উৎসবটি অনুষ্ঠিত হবে। আয়োজন ঘিরে জেলার খাসিয়া পুঞ্জিগুলোতে এরইমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
![]() |
![]() |
মাগুরছড়া ফুটবল মাঠের এক প্রান্তে বাঁশের খুঁটি ও সুপারি গাছের পাতা দিয়ে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। মাঠজুড়ে বসবে ঐতিহ্যবাহী পণ্যের মেলা ও বিভিন্ন স্টল। উৎসবে নারী, পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেবেন।
দিনব্যাপী আয়োজনে থাকছে খাসিয়া নারীদের লোকনৃত্য, নিজস্ব ভাষায় গান, ঐতিহ্যবাহী তীর-ধনুক ও গুলতি চালানোর প্রতিযোগিতা। এ ছাড়া তৈলাক্ত বাঁশ বেয়ে উঠে মুঠোফোন জেতার প্রতিযোগিতা এবং খাসিয়া সংস্কৃতির অংশ হিসেবে পান সাজানোর আয়োজনও থাকবে।
খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য অনুযায়ী, সেং কুটস্নেম শব্দের অর্থ খাসিয়া বর্ষবিদায়। ১৮৯৯ সাল থেকে খাসিয়া জনগোষ্ঠীর মানুষ দিনটি পালন করে আসছেন। তবে বাংলাদেশে ২০১১ সাল থেকে বড় পরিসরে উৎসবটি উদযাপিত হচ্ছে। ব্রিটিশ শাসনামলে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে পড়লে সচেতন খাসি তরুণদের উদ্যোগে ২৩ নভেম্বর ‘সেং খাসি’ নামে একটি সংগঠন গড়ে ওঠে। সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর দিনটি পালন করেন খাসিয়ারা।
খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক এবং উৎসবের আহ্বায়ক কমিটির সদস্য সাজু মারচিয়াং জানান, মৌলভীবাজারে নানা ভাষা ও সংস্কৃতির মানুষ মিলেমিশে বসবাস করছেন। প্রতিবছর ২৩ নভেম্বর তারা পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে এ উৎসবের আয়োজন করেন। ঐতিহ্যবাহী পোশাক, নাচ ও গানের মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন তারা। খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি বাঙালি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশি-বিদেশি পর্যটকেরাও এতে অংশ নেন।
বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির প্রধান জিডিসং প্রধান সুচিয়াং জানান, উৎসব উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ এবং দেশি-বিদেশি পর্যটকেরা মাগুরছড়ায় সমবেত হবেন।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কে কাপ্তান মার্কেটের পিয়ারা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ভয়াবহ অগ্নিকান্ডে ভবনের দ্বিতীয় তলায় ১১টি কক্ষের মালামাল ভস্মিভূত হয়েছে। একঘন্টা পর ফায়ারসার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
![]() |
জানা যায়, শমশেরনগর বাজারের কাপ্তান মার্কেটের পিয়ারা ভবনের দ্বিতীয় তলায় আকস্মিকভাবে অগ্নিকান্ডে মুহুর্তের মধ্যেই পুরো ভবনের ১১টি কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে প্রথমে কমলগঞ্জ ও পরে শমশেরনগর বিমান বাহিনী ইউনিটে ও মৌলভীবাজারে জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের পৃথক তিনটি দল এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ভবনের দ্বিতীয় তলার ১১টি কক্ষের ভাড়াটিয়া হকার্সদের মালামাল, আসবাবপত্রসহ ভবনের ব্যাপক ক্ষতিসাধিত হয়। ধারণা করা হচ্ছে ভবনসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে।
বাংলাদেশ বিমানবাহিনী শমশেরনগর ইউনিটের স্কোয়ার্ডন লিডার খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিস দল নিয়েএসে কমলগঞ্জ ফায়ার সার্ভিস দলের সাথে সহযোগিতা করে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
এ ব্যাপারে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফয়েজ আহমদ বলেন, আমরা ১০টা ৪২ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। এ সময়ে শমশেরনগর বিমানবাহিনী ইউনিট ও মৌলভীবাজার জেলা সদর থেকে ফায়ার সার্ভিস টিমের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়। তবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট না চুলা থেকে আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি।