1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হয়ে গেলো হাওর রক্ষা আন্দোলন-এর জেলা সম্মেলন। - মুক্তকথা
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

হয়ে গেলো হাওর রক্ষা আন্দোলন-এর জেলা সম্মেলন।

কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ০ পড়া হয়েছে

 

‎বর্ণিল আয়োজনে হয়ে গেলো
হাওর রক্ষা আন্দোলন
মৌলভীবাজার জেলা সম্মেলন।

‎হাওর, নদী ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবিতে মৌলভীবাজারে হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎’হাওর-নদী-পরিবেশ, রক্ষা করো বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে এবারের সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার।

‎হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের আহ্বায়ক আসম ছালেহ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন আহমদ, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক তানভিরুল আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর ড. মো. আবুল কাশেম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক, মৌলভীবাজার মহিলা সমিতির সভাপতি ডা. দিলশাদ পারভীন চৌধুরী, মৌলভীবাজার জজ আদালতের জিপি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং প্রফেসর মো. সেলিম তালুকদার।

‎অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের নেতা পিডিশন প্রধান, হাওর রক্ষা আন্দোলন সিলেট জেলা কমিটির নেতা কাজী তুয়েল আহমদ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা কমিটির আহবায়ক মো. কাওছার ইকবাল, মৌলভীবাজার সদর উপজেলা কমিটির আহবায়ক মো. গোলাম হোসেন, জুড়ী উপজেলা কমিটির আহবায়ক মুহিবুর রহমান, রাজনগর উপজেলা কমিটির সভাপতি সামছুদ্দিন আহমেদ, কমলগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক সাইফুর রহমান, বড়লেখা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কুলাউড়া উপজেলা কমিটির সদস্যসচিব আব্দুল করিম (বাচ্চু) প্রমুখ।

‎এছাড়াও এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বার্তা পাঠান জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি প্রফেসর ডা. কামরুল হাসান, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও জালালাবাদ এসোসিয়েশন সহ-সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এড. জসীম উদ্দিন, মৌলভীবাজার সমিতি ঢাকার সভাপতি ডা. সৈয়দ মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবলা প্রমূখ।

‎সম্মেলনে দেশের হাওর অধ্যুষিত জেলা কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার হাওরের নেতৃবৃন্দ; বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।

‎সম্মেলনে বক্তারা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং হাওরবাসীর জীবন-জীবিকা সুরক্ষিত রাখতে জলাভূমি ও নদী সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরে এক বিশাল র‍্যালি শহর প্রদক্ষিণ করে।

‎সম্মেলনে আলোচনা সভার এক পর্যায়ে হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের নবগঠিত জেলা কমিটির নাম ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর মো. সেলিম তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ খসরু চৌধুরী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT