1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ইনি কি বিনোদ খন্না? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

ইনি কি বিনোদ খন্না? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ৩৭৭ পড়া হয়েছে

এটাই না-কি বিনোদ খন্নার ছবি। মোম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন

লন্ডন: বিনোদ খন্না। এক সময়ের বলিউডের ড্যাশিং হিরো। যিনি অমিতাভ বচ্চনের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। জনপ্রিয়তার নিরিখেও পাল্লা দিতেন বিগ বি-কে। সূত্রের খবর, বিনোদ নাকি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওপরের ছবিটি। যেখানে দাবি করা হচ্ছে, এটি নাকি অসুস্থ বিনোদের ছবি। যদিও তাঁর পরিবার সূত্রে এ নিয়ে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি।
বলি মহলের একটা সূত্র বলছে, ইউরিনারি ব্লাডার ক্যানসারে ভুগছেন বিনোদ। ভর্তি রয়েছেন মুম্বইয়ের এক হাসপাতালে। সেখান থেকেই কোনও ভাবে নিরাপত্তার ফাঁক গলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অসুস্থ অভিনেতার ছবি।
যদিও সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে বিনোদের ছেলে রাহুল খন্না বলেছেন, ‘‘বাবা গত ৩১ মার্চ থেকে ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলেই মনে হচ্ছে। চিকিত্সকেরা হয়তো শীঘ্রই ছেড়ে দিতে পারেন বাবাকে। আপনাদের শুভকামনার প্রয়োজন।” -আনন্দবাজার থেকে

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT