1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এমপি মুজিব সম্বর্ধিত - মুক্তকথা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

এমপি মুজিব সম্বর্ধিত

কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪০৬ পড়া হয়েছে
শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার আয়োজনে
এমপি হাজী মুজিব সংবর্ধিত

সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব-এর ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) শহরের গ্যান্ড তাজ রেস্টুরেন্টের পার্টি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকে বিজয়ী হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী-কে শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা (শুভেচ্ছা) স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজী মুজিব বলেন, শ্রীমঙ্গল একটি পর্যটননির্ভর অঞ্চল। এ পর্যটন নগরীকে আরও পরিচ্ছন্ন, নান্দনিক ও আধুনিক হিসেবে গড়ে তুলতে সাংবাদিক, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের জনগণ আমাকে নির্বাচিত করেছেন—এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে চাই। আমাকে সহযোগিতা করবেন, যাতে আমি আপনাদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারি।

তিনি আরও উল্লেখ করেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করা হবে। এলাকার অবকাঠামো উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT