1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
উদীচী'র জেলা সংসদের ষোড়শ সম্মেলন - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

উদীচী’র জেলা সংসদের ষোড়শ সম্মেলন

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৭৮৩ পড়া হয়েছে

মৌলভীবাজার উদীচী’র নতুন সভাপতি ডাডলী ও সাধারণ সম্পাদক রামেন্দ্র

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের ষোড়শ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ডাডলী ডরিকপ্রেন্টিস সভাপতি ও রামেন্দ্র দাস-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।

গত শুক্রবার(২১মে) সকালে শহরের পৌর জনমিলন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধন করেন উত্তরণ খেলাঘর আসর মৌলভীবাজারের সাবেক সভাপতি কাওসার পারভীন। পরে শহরে শোভাযাত্রা বের হয়। বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক রামেন্দ্র দাস। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মকবুল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মিতা রায়সহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

রাতে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ২৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে জেলা শহর ছাড়াও উপজেলাসহ সংগঠনের আটটি শাখা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ গ্রহণ করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT