1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একুশের প্রকাশনা শিখা’র সুবর্ণজয়ন্তী সংখ্যার মোড়ক উন্মেচন - মুক্তকথা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

একুশের প্রকাশনা শিখা’র সুবর্ণজয়ন্তী সংখ্যার মোড়ক উন্মেচন

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮৭ পড়া হয়েছে

ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের ঐতিহ্যবাহী একুশের প্রকাশনা শিখা’র সুবর্ণজয়ন্তী সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার(২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে মোড়ক উন্মেচন করা হয়। সৈয়দ আব্দুল মতালিব রঞ্জু’র সভাপতিত্বে ও কামরুল হাসান মিজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আহমদ আফরোজ। অনুভূতি ব্যক্ত করেন, ছোটকাগজ ‘ফসল’ এর সম্পাদক মোহাম্মদ আব্দুল খালিক, লেখক সৈয়দ মোহিবুল আমিন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আবু তোরাব চৌধুরী লিটন, উদীচী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মকবুল হোসেন, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, উদীচী জেলা সংসদের সভাপতি মিজানুর রহমান, ছড়াকার আব্দুল হামিদ মাহবুব, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক শিশুসাহিত্যিক মহিদুর রহমান, পূর্ণা রায় ভৌমিক, কামরুল হোসেন ফাত্তাহ প্রমুখ।
বক্তারা বলেন, জেলা শহর থেকে পঞ্চাশ বছর ধরে একটি সংকলনের ধারাবাহিক প্রকাশনা বিরল। এই জেলার শিল্প সাহিত্যের অগ্রযাত্রায় শিখা যেমন ভূমিকা রেখেছে তেমনি নতুন লেখক তৈরীতেও রেখেছে অবদান। বিশ্বায়নের যুগে মানুষের আত্মকেন্দ্রিকতার বাইরে সুকুমার চর্চার মঞ্চ হিসেবে শিখার অগ্রযাত্রা শুধু সাহিত্যের ক্ষেত্রে নয়, মাতৃভাষার মর্যাদার সাথেও প্রাসঙ্গিক।
একুশের প্রকাশনা শিখা প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বের হয়। স্বাধীনতার বছর থেকে প্রকাশিত এই সংকলন পঞ্চাশ বছর ধরে মৌলভীবাজার থেকে ধারাবাহিক প্রকাশ হচ্ছে। এবছর পঞ্চাশতম বিশেষ সংখ্যা যৌথভাবে সম্পাদনা করেন আহমদ আফরোজ, কামরুল হাসান মিজু, রনি পাল ও আরিফুল হক জনি। প্রকাশ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT