1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জের দিনলিপি... - মুক্তকথা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন

কমলগঞ্জের দিনলিপি…

প্রনীত দেবনাথ
  • প্রকাশকাল : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২ পড়া হয়েছে

দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, 
৫ লক্ষ টাকার ক্ষতিসাধন


মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার ভোররাত সাড়ে ৫টার দিকে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে ৩নং মুন্সীবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রায়নগর গ্রামের বাসিন্দা রুবেল দাসের খড়ের ফেইন, গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ মাসের গর্ভবতী একটি গাভীসহ প্রায় ৫০ মন ধান, পানির মটর ট্যাংকি ও ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেন।

ঘটনার থবর পেয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকা-ে অর্চনা দাস (৬০), সীমা দাস (৩৫) ও রুপক দাস (৪০) আহত হয়েছেন এবং আরও ৪টি গরু আংশিকভাবে দগ্ধ হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ ঘটনায় এলঅকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের জরুরি সহায়তা ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।


আলাপকালে কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ওমর ফারুক বলেন, ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছি। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা করা হবে।

স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) সমকালকে জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরী ভিত্তিতে সরকারী সহায়তা প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে।


ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


ভূমিকম্প, অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ কেন্দ্রীয শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল- “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য পদযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক। মহড়ায় নেতৃত্ব দেন কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার ফারুক আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মা ডা: মাহবুবুল আলম ভূঁঞা, উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে ধারণা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।


ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে আলোচনা সভা ও প্রশিক্ষণ সমাপ্তকারী দু:স্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ইসলামিক মিশন শমশেরনগর অফিসে আলোচনা সভা শেষে ৯টি সেলাই মেশিন ও প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন দু:স্থ মহিলাদের মাঝে দুই হাজার টাকা করে বিতরণ করা হয়।

শমশেরনগর ইসলামিক মিশন এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মৌসুফা মেহেরীবান এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের যুগ্ন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সেলাই প্রশিক্ষক আব্দুল খালিক, মো: পাবেল চৌধুরী, মো: নাসির উদ্দিনসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং অভিভাবকসহ উপকারভোগি সেলাই প্রশিক্ষনার্থী দু:স্থ মহিলারা।

উল্লেখ্য ,জাকাত ফান্ড বিভাগ কর্তৃক পরিচালিত শমশেরনগর ইসলামিক মিশনের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি অর্থ বছরে ৪ মাস করে প্রথম ব্যাচ (জুলাই-অক্টোবর), ২য়ব্যাচ (নভেম্বর-ফেব্রুয়ারী), ৩য় ব্যাচ (মার্চ-জুন) প্রতি ব্যাচে ২০ জন করে ৬০জন বিনামূল্যে সেলাই প্রশিক্ষন গ্রহন করে থাকে।

প্রশিক্ষন শেষে প্রত্যক প্রশিক্ষনার্থী ৬০ জন দু:স্থ মহিলার মাঝে ২ হাজার টাকা যাকাত ভাতা প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণ সমাপ্তকারী প্রতি ব্যাচে ৩ জন করে ৯ জন দু:স্থ মহিলার মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এখানে ভর্তির ক্ষেত্রে দু:স্থ, অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী মহিলাদের অগ্রাধিকার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT