1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কেমডেনের মাহমুদ মিয়া আর নেই - মুক্তকথা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

কেমডেনের মাহমুদ মিয়া আর নেই

মাহমুদুর রহমান॥
  • প্রকাশকাল : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১১৮৪ পড়া হয়েছে

কেমডেনের বাসীন্দা মাহমুদ মিয়া গতকাল শুক্রবার ৬ আগষ্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করে চির অজানার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫বছর। তিনি মরণব্যাধি করোণায় আক্রান্ত হয়ে কেমডেনের ইউসিএল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন থাকাকালীন গত বেলা মধ্যাহ্ন ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৪মেয়ে ও ১ছেলে রেখে গেছেন। আজ ৭ আগষ্ট ব্রিকলেনের ইষ্ট লণ্ডন মসজিদে তার জানাজার নামাজ অনু্ষ্ঠিত হয়েছে।

মাহমুদ মিয়ার আদি বাড়ী, মৌলভীবাজার সদরের উত্তরমুলাইম গ্রামে। সদাহাসি মুখের মাহমুদ মিয়া একজন সমাজ সচেতন বন্ধুবৎসল মানুষ ছিলেন। তার চলে যাওয়া কেমডেনের বাঙ্গালী সম্প্রদায়ের অপূরণীয় ক্ষতি হলো। মহান স্রষ্টা তার অজানা অনন্তের পথ চলাকে চির শান্তিতে ভরে তুলবেন এ প্রার্থনাই করি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT