1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত - মুক্তকথা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৩ পড়া হয়েছে

১৯ জানু’২৫ ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত। গত শনিবার(১৮ জানুয়ারি) রাতে উপজেলার বাড্ডা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নোমান উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। তিনি সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

সুজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাবুল আহমদ বলেন, সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা নোমান আহমদকে ছুরিকাঘাতে হত্যা করেছে মারজান আহমদ গং। নোমান দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার এমন মৃত্যুতে আমরা শোকাহত। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে নোমানকে ছুরিকাঘাত করতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT