1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি দ্বারা টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন - মুক্তকথা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি দ্বারা টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৭৭৮ পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি ফজলুল আহমদ ফজলু দস্তগত জ্বালিয়াতি করে গঠনতন্ত্র পরিবর্তন ও নানাভাবে অনিয়মের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাত করার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন জেলা সড়ক পরিবহন ১২২৩ ইউনিয়নের সাধারন সম্পাদক ছালেহ আহমদসহ অর্ধশত পরিবহন শ্রমিক।

আজ বৃহস্পতিবার(১৯মে) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি ফজলুল আহমদ ফজলুর এ অনিয়মের অভিযোগ লিখিত আকারে পড়ে শুনান পরিবহন সংগঠনের সম্পাদক ছালেহ আহমদ ও কার্যকরী সদস্য আব্দুল জব্বার বাবলু। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরি কমিটির সভাপতি মো.আক্তার হোসেন লেবু, সহ-সভাপতি শামীম আহমদ, সহ- সাধারন সম্পাদক শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকির আহমদসহ অনেকে। ইতিমধ্যে কার্যকরী ১৯ জন সদস্যের মধ্যে ১৩ জন অনাস্থা প্রস্তাব দিয়ে শ্রম অধিদপ্তরে পাঠিয়েছেন বলেও জানান তারা। তবে রহস্যজনক কারনে শ্রম কর্মকর্তা এবিষয়ে কোনও পদক্ষেপ গ্রহন করছেন না বলেন সাধারন সম্পাদক।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য থেকে জানা যায়, সংগঠনের নামে তিনি ছয় শতক জমি লীজ গ্রহন করার কথা জানালেও তার কোন সঠিক কাগজপত্র কাউকে দেখাননি। সেই সাথে লীজ নিতে ৭০-৮০ হাজার টাকা ব্যয় করা হলেও তিনি অবৈধভাবে হিসাবের খাতায় ৯ লাখ টাকা দেখিয়েছেন। এছাড়াও ৯ লাখ টাকায় একটি গাড়ি কিনে সেটির দাম ১৮ লাখ টাকা ধরা হয়েছে। সেটারও কোনও কাগজপত্র দেখাননি। এভাবে বিভিন্ন পন্থায় এ সংগঠনের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাত করা হয়েছে। পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে আগামি এক সপ্তাহের মধ্যে এ অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। অন্যথায় তারা সাধারন শ্রমিককে নিয়ে বৃহত্তর আন্দোলন সংগ্রামের হুমকি দিয়েছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT