1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
"ট্রি ট্রেইল ম্যারাথন দৌড়" - মুক্তকথা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

“ট্রি ট্রেইল ম্যারাথন দৌড়”

প্রনীত দেবনাথ
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫ পড়া হয়েছে
পাহাড়ী গাছপালা ঘেরা পথে দীর্ঘ দৌড় প্রতিযোগিতা(ট্রি ট্রেইল ম্যারাথন);
অংশ নিলেন ৪ শত দৌড়বিদ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান ও পাহাড়ি জনপথে ভেতর অনুষ্ঠিত হলো লম্বা দুরত্বের দৌড়বিদদের সংগঠন “টিম শমশেরনগর” এর উদ্যোগে শমশেরনগর ট্রি ট্রেইল ২৫ কি:মি:-২০২৬ প্রতিযোগীতা। এতে অংশ নিয়েছেন ৪ শত নারী ও পুরুষ রানার। দুটি ধাপে যথাক্রমে ২৫০ কিলোমিটার এবং ১০ কিলোমিটার দূরত্বে ট্রি ট্রেইল ম্যারাথনে অংশগ্রহনকারীরা উৎফুল্লতার সাথে দীর্ঘ পথ পাড়ি দেন।

শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে গত শুক্রবার (২৭ মার্চ) ভোর ৫টায় জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়ালরা। ভোর ৬ টায় প্রথমে শুরু হয় ২৫ কিলোমিটার দূরত্বের ম্যারাথন দৌড়।

পরে ৬.১০টায় দ্বিতীয় ম্যারাথন দৌড় শুরু হয় ১০ কিলোমিটার দূরত্বের। দুটি ধাপে ৪ শত দৌড়াল পৃথক তিনটি ট্রেইলে শমশেরনগর চা বাগান মাঠ থেকে শুরু করে দেওছড়া চা-বাগান ও কানিহাটি চা বাগান হয়ে আবার শমশেরনগর চা বাগান মাঠে পৌছে শেষ করেন।

এসময় অনেক অংশ গ্রহনকারী রানাররা তাদের অনুভুতি জানান। ভোর ৬টায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল শমশেরনগর ট্রি ট্রেইল ২৫ কি:মি:-২০২৬ প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান।

শমসের নগর ট্রি ট্রেইল ম্যারাথন এর ইভেন্ট ম্যানেজার আহমেদুর রহমান, ইভেন্ট কো-অর্ডিনেটর আব্দুল বাছিত ও রেস ডিরেক্টর মো: ফয়ছল আল কয়েছ চৌধুরী জানান, পৃথকভাবে ২টি ট্রেইলে সময় বেঁধে দেয়া হয় যথাক্রমে ৪ ঘন্টা ৩০ মিনিট ও ১১০ মিনিট। রানারদের অংশগ্রহনে অনুষ্ঠিতব্য ট্রি ট্রেইল ম্যারাথনে অংশ গ্রহনকারীদের নিরাপত্তা, স্বাস্থ্য সেবা দেখাশুনা সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। চা বাগান ও পাহাড়র বেষ্টিত এলাকায় অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে শমশেরনগরের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান বাংলাদেশ তথা বিশ্বের মাঝে তুলে ধরা তাদের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT