1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ধর্মের নামে নির্বাচনী প্রচার অবৈধ-সুপ্রিমকোর্ট ভারত - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

ধর্মের নামে নির্বাচনী প্রচার অবৈধ-সুপ্রিমকোর্ট ভারত

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭
  • ২৩৯৩ পড়া হয়েছে


লন্ডন: সোমবার, ১৭ই পৌষ ১৪২৩।। ধর্মের ভিত্তিতে নির্বাচনী প্রচার চালানো শুধু অনুচিতই নয়, বেআইনী। তেমন হলে নির্বাচনী প্রক্রিয়ায় অন্যায় এবং দুর্নীতির পথ বলেই চিহ্নিত হবে। ভারতের সুপ্রিম কোর্ট সোমবার এই মর্মে রায় দিয়ে বলেছে, নির্বাচন একটি ধর্মনিরপেক্ষ(সেকুলার) প্রক্রিয়া, এখানে ধর্মের কোনো স্থান নেই। একই সঙ্গে জাতপাত, জাতি, ভাষার ভিত্তিতেও ভোট চাওয়াকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। খবর ছেপেছে কলকাতার গণশক্তি পত্রিকা।

তারা আরো লিখেছে, ধর্মের ভিত্তিতে ভোট চাওয়াকে জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ ধারায় ‘অসৎ প্রয়াস’ বলা হবে কি-না তার ব্যাখ্যা চেয়ে এই মামলা চলছিল। সুপ্রিম কোর্টের বেঞ্চে এই রায় হয়েছে ৪:৩ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। প্রধান বিচারপতি টি এস ঠাকুর ও অন্য তিনজন বিচারপতি রায় দিয়েছেন, ধর্ম ব্যক্তিগত বিষয়। এর মধ্যে রাষ্ট্রের অংশ নেয়া অনুচিত। তাঁদের ভাষায়: “ঈশ্বর ও মানুষের মধ্যে সম্পর্ক ব্যক্তির পছন্দের পরিধিতে। এর মধ্যে রাষ্ট্রের কোনো স্থান নেই।”

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT