1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভারত বাংলাদেশের সমঝোতা চুক্তি- ট্রানজিটের ব্যবহার শুরু হলো মৌলভীবাজারে - মুক্তকথা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

ভারত বাংলাদেশের সমঝোতা চুক্তি- ট্রানজিটের ব্যবহার শুরু হলো মৌলভীবাজারে

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ॥
  • প্রকাশকাল : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২২৪১ পড়া হয়েছে

ট্রানজিট ব্যবহার করে মেঘালয় থেকে আসা ১০ ট্যাংকার জ্বালানি পণ্য আবার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে গেল ত্রিপুরা

ভারত বাংলাদেশের সমঝোতা চুক্তিতে বাংলাদেশকে ট্রানজিট ব্যবহার করে বৃহস্পতিবার বিকেলে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি স্থল শুল্ক বন্দর দিয়ে সিলেটের তামাবিল স্থল শুল্ক বন্দরে আসে ইন্ডিয়ান ওয়েলের ১০ ট্যাংকার জ্বালানি পণ্য। এ ১০টি জ্বালানিবাহী পণ্য আবার তামাবিল থেকে সিলেট-মৌলভীবাজার হয়ে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে রাতে ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহরে গেল।

বৃহস্পতিবার দুপুরে ভারতীয় জ্বালানি পণ্যবাহী ট্যাংকারগুলো তামাবিল স্থল শুল্কবন্দরে পৌছালেও ইমিগ্রেশন ও শুল্ক বিভাগের সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেল সাড়ে ৪টায় রওয়ানা দিয়ে রাত সাড়ে ৯টায় মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে পৌছে এখানের আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ১০টায় ভারতের মনু স্থল শুল্ক স্টেশন দিয়ে আবার উত্তর ত্রিপুরার কৈলাশহরে প্রবেশ করে ট্যাংকারগুলো।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সিলেটের তামাবিল স্থল শুল্ক বন্দরে ভারতীয় জ্বালানি পণ্যের ১০টি ট্যাংকার গ্রহন করেন বাংলাদেশস্থ ইন্ডিয়ান ওয়েল এর কান্ট্রি ম্যানেজার মো. মাজহার আলম। এসময় উপস্থিত ছিলেন শুল্ক বিভাগের সিলেট বিভাগীয় উপ-কর কমিশনার মো. আল আমিন, তামাবিল স্থল শুল্ক বন্দরের উপ-পরিচালক মাহফুজ আলম ভূঁইয়া।
পেট্রোলিয়াম পণ্যবাহী ট্যাংকারগুলোর মাঝে ছিল ৩টিতে ২১ দশমিক ১৯ মে.টন এলপিজি ও ৭টিতে ছিল ৮৩ মে.টন পেট্রোলিয়াম ওয়েল। তামাবিল স্থল শুল্ক বন্দর থেকে বিকাল সাড়ে ৪টায় বের হওয়া ভারতীয় জ্বালানি পণ্যবাহী ট্যাংকারগুলো সিলেট-মৌলভীবাজার হয়ে কড়া পুলিশি নিরাপত্তায় চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে এসে পৌছতে রাত হয়ে যায়।ট্যাংকারের বহরের সাথে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আসেন বাংলাদেশস্থ “ইন্ডিয়ান ওয়েল” এর কান্ট্রি ম্যানেজার মো. মাজহার আলম ও সিলেট থেকে চারজন শুল্ক কর্মকর্তা।
বাংলাদেশস্থ “ইন্ডিয়ান ওয়েল” এর কান্ট্রি ম্যানেজার মো. মাজহার আলম বলেন, বাংলাদেশ সরকারের সাথে ভারতের চুক্তির অংশ হিসেবে এটি প্রথম চালান জ্বালানি পণ্যবাহী ট্যাংকার এসেছে। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আরও জ্বালানি পণ্যবাহী ট্যাংকার এভাবে এ পথে ট্রানজিট ব্যবহার করে আসবে। তিনি এ ট্রানজিট ব্যবহারকালে বাংলাদেশের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ খুব আন্তরিকতার সাথে সাহায্য করেছে বলে তিনি জানান।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম বলেন, বাংলাদেশ ভারতের একটি চুক্তির ভিত্তিতে ভারতীয় জ্বালানি পণ্যবাহী ট্যাংকার তামাবিল দিয়ে প্রবেশ করে আবার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের কৈলাশহরে প্রবেশ করেছে। উর্দ্ধতন বিভাগীয় কর্মকর্তদের নির্দেশনায় তিনিসহ তার অন্য কর্মকর্তারা রাত পর্যন্ত অপেক্ষা করে শুল্ক বিভাগীয় কাজ সম্পন্ন করে রাতে আবার এসব জ্বালানি পণ্যবাহী ট্যাংকার ভারতে প্রবেশে দায়িত্ব পালন করেছেন।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT