1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভারতীয় ও বাংলাদেশী দু'জনকেই কাঁটাতার পাড় হবার সময় বিএসএফ ধরে নিয়ে গেছে - মুক্তকথা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

ভারতীয় ও বাংলাদেশী দু’জনকেই কাঁটাতার পাড় হবার সময় বিএসএফ ধরে নিয়ে গেছে

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৫৬৩ পড়া হয়েছে

কুলাউড়ার চাতলাপুর সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহর থেকে অবৈধভাবে আসা এক ভারতীয় নাগরিককে সন্ধ্যার পর আবার ভারতে পার করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএএসএফ এক বাংলাদেশী তরুণকে ধরে নিয়ে গেছে। বিএসএফের হাতে ধরা পড়া তরুণ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের। গত বৃহস্পতিবার(১৪ এপ্রিল) সন্ধ্যা রাত সোয়া ৭টায় লালারচক বিজিবি সীমান্ত ফাঁড়ি এলাকার নাথ বাড়ি সংলগ্ন ভারতীয় সীমান্তে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শরীফপুর ইউনিয়নের ফয়জুরের এক ভারতীয় আত্মীয় অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন। গত বৃহস্পতিবার ইফতারের পর তাকে আবার ফয়জুর সীমান্তের কাটা তারের বেড়া অতিক্রম করাচ্ছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএএসফ সদস্যরা ভারতীয় নাগরিকের সাথে বাংলাদেশী নাগরিক ফয়জুরকেও ধরে নিয়ে যায়।

শ্রীমঙ্গলস্থ ৪৬নং বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার ল্যা. কর্ণেল মিজানুর রহমান সিকদার জানান, অবৈধভাবে ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করায় তাকে বিএসএফ ধরে নিয়ে গেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT