1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মুজিবুর রহমান চৌধুরীর ইশতেহার - মুক্তকথা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

মুজিবুর রহমান চৌধুরীর ইশতেহার

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) থেকে কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ পড়া হয়েছে

মৌলভীবাজার-৪ আসনে বিএনপি প্রার্থী
মুজিবুর রহমান চৌধুরী’র নির্বাচনী ইশতেহার


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রীমঙ্গল-কমলগঞ্জ (মৌলভীবাজার-৪) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী(হাজী মুজিব) দুই উপজেলায় ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, চা-শ্রমিক, ছাত্র-জনতাসহ সকল ধর্ম-বর্ণ ও পেশাজীবী মানুষ বৈষম্যহীনভাবে মিলেমিশে সম্মানের সাথে বসবাস করার অঙ্গিকার ঘোষণা করে নিম্নলিখিত নির্বাচনী ইশতেহার পেশ করে ধানের শীষে ভাট কামনা করেন।

তিনি বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের আমলে আমি অনেক মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছি কিন্তু জুলুমবাজদের সাথে কোন আপস বা আঁতাত করিনি বরং আমি আমার শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি এবং নিজের অর্থে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছি।

ঘোষিত ইশতেহার আরও বলেন, আমার দলের যেকোনো নেতাকর্মী যখনই কোন ধরনের অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়েছে তাদেরকে আমি সাথে সাথে বয়কট করেছি এবং দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করাসহ প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

আমি নির্বাচিত হলে- দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে আপোষহীন থাকবো এবং মাদক নির্মূলে সর্বোচ্চ ভূমিকা পালন করবো। কৃষক-শ্রমিক, মৎস্যজীবী ও চা শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করবো। তরুণদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। মহিলাদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। মসজিদ, মাদ্রাসাসহ সকল ধর্মের উপসনালয়সমূহের সংস্কার ও উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। কমলগঞ্জ ও শ্রীমঙ্গলকে পর্যটন ও চা শিল্পের উন্নয়নের মাধ্যমে একটি আদর্শ ব্যবসা ও পরিবেশবান্ধব অবকাঠামো তৈরি করাসহ পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তুলব।

ইশতেহারে আরও উল্লেখ রয়েছে, শমসেরনগরে বিমানবন্দর পুনরায় চালুকরণ। শ্রীমঙ্গলস্থ চা নিলামকেন্দ্র কার্যকরভাবে চালুকরণ। স্থানীয় কৃষিভিত্তিক শিল্প স্থাপন। ভারতের ত্রিপুরা সীমান্ত থেকে মনু নদী পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণের জন্য কমলগঞ্জ এলাকায় ধলাই নদীর দুপাশে স্থায়ী সুরক্ষা-বাঁধ নির্মাণ। শ্রীমঙ্গল উপজেলায় পাহাড়ি ছড়াগুলোর সংস্কার ও জলাবন্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। কমলগঞ্জ উপজেলায় মেডিকেল কলেজ স্থাপন। শ্রীমঙ্গল উপজেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এছাড়াও দুইটি উপজেলায় কারিগরি স্কুল ও কলেজ স্থাপন।

ইশতেহারে ঘোষণার মধ্যে অারও রয়েছে, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোকে আধুনিকীকরণ। গ্রামীণ জনপদের সকল রাস্তাঘাট সংস্কার ও পাকাকরণ। শ্রীমঙ্গল শহরের যানজট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ পৌর এলাকা ওয়াকওয়ের পরিকল্পনার আওতাভুক্তকরণ। চা শ্রমিকদের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে হাসপাতাল নির্মাণ।

সুশিক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ স্থাপন তথা অবকাঠামোগত উন্নয়ন। সঠিক পরিকল্পনার মাধ্যমে হাইল হাওর কেন্দ্রীক মৎস্যক্ষেত্রকে সমৃদ্ধ করে স্থানীয় মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন। স্থানীয় তাঁত শিল্পের প্রসারের লক্ষ্যে বাজার সৃষ্টি ও বিপণন উন্নয়নে মাস্টার প্ল্যান গ্রহণ ও বাস্তবায়ন। স্থানীয় পর্যায়ে কৃষির আধুনিকায়ন, কৃষি ঋণ সহজিকরণ এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ। কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ। চা-জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি বিকশিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT