1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ হোসেনপুরে। ৪ জন নিহত, আহত ৫ জন - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা।

ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ হোসেনপুরে। ৪ জন নিহত, আহত ৫ জন

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৫৪ পড়া হয়েছে

মৌলভীবাজার, ৫ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হোসেনপুর এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
রোববার(৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভাটেরা এলাকার হোসেনপুর গ্রামে রেল লাইন ক্রসিং এর সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সিলেট থেকে কুলাউড়ার হোসেনপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মাইক্রোবাসযোগে তারা আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় আরেকজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, কামাল হোসেন, আশিক মিয়া(শিশু) ও ফরিদ উদ্দিন। আহতদের নাম- লিলি বেগম, রেবি বেগম, রিবু বেগম, ফারজানা আক্তার। তাদের উভয়ের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের বসনপুর গ্রামে।


মাইক্রোবাসটি সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে বরযাত্রী নিয়ে কুলাউড়ায় আসার পথে এ মর্মন্তিক দূর্ঘটনা ঘটে। মাইজগাঁও স্টেশন মাস্টার মনির হোসেন বলেন, ‘পারাবত এক্সপ্রেসের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় দুই শিশু ও দুইজন বয়স্ক লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৫ জন। এক ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে কুলাউড়া থানার ওসি বিনয় ভুষণ রায় জানান, গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম বলেন, যে স্থানে দুর্ঘটনা ঘটেছে সেটি একটি অনুমোদনহীন রেল ক্রসিং। বারবার যান চলাচল বন্ধ করলেও স্থানীরা তা না মেনে অবৈধ্ভাবে যান চলাচল করে আসছেন।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT