1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লেখক মোশতাক হত্যা এবং মিছিলে পুলিশী হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - মুক্তকথা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন

লেখক মোশতাক হত্যা এবং মিছিলে পুলিশী হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংবাদদাতা॥
  • প্রকাশকাল : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮০ পড়া হয়েছে

কারা হেফাজতে লেখক মোশতাক হত্যা এবং ঢাকায় গতকাল মশাল মিছিলে পুলিশী হামলা ও গ্রেফতারের প্রতিবাদে মৌলভীবাজারে প্রগতিশীল ছাত্র জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রাষ্ট্র কর্তৃক লেখক মুশতাক হত্যা এবং গতকাল প্রগতিশীল ছাত্রজোট আয়োজিত মশাল মিছিলে জোটের কেন্দ্র কমিটির নেতা কর্মীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে ও গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবীতে আজ বিকেল ৩টায় চৌমুহনায় মৌলভীবাজার প্রগতিশীল ছাত্রজোটের প্রতিবাদী মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াত এর সভাপতিত্বে ও ছাত্রইউনিয়ন জেলা শাখার সহ সভাপতি তপম দেব নাথ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক রাজিব সূত্রধর, ছাত্র ইউনিয়ন শহর শাখার সভাপতি তোফায়েল আহমেদ ফাহিম, পলিটেলনিক্যাল শাখার আহবায়ক সজিব চন্দ্র প্রমুখ ছাত্রনেতাগন।
সমাবেশে বক্তারা ডিজিটাল আইন বাতিল সহ হামলার তীব্র নিন্দা জানান এবং গ্রেফতারকৃত পাটকল নেতা ও ছাত্রনেতাদের মুক্তির দাবী জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT