1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
১৫৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিল... - মুক্তকথা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

১৫৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিল…

কাওছার ইকবাল।
  • প্রকাশকাল : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ০ পড়া হয়েছে

“হৃদয়ে শ্রীমঙ্গল”-এর উদ্যোগে ১৫৫০ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ


শ্রীমঙ্গল প্রবাসীদের যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ এর উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে উপজেলার ১৫৫০ টি গরিব ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

৯ মার্চ (সোমবার) দুপুরে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তনে বিশাল এক আয়োজনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মহতী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের(মৌলভীবাজার-৪) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটুর সভাপতিত্বে এবং সমন্বয়ক দেলোয়ার মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাদ্য বিতরণ কর্মসূচি ২০২৬ এর প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি আব্দুর রকিব রাজু ও হৃদয়ে শ্রীমঙ্গলের প্রধান নির্বাহী আজিজুল হক কায়েস।

শ্রীমঙ্গলবাসী এবং সমগ্র মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোঃ আব্দুল কুদ্দুস নিজামী।

হৃদয়ে শ্রীমঙ্গলের সাবেক সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবলুর সার্বিক ও আর্থিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরফরাজ আহমেদ সরফু, মোঃ মোবারক হোসেন, একরামুল কবীর, মসদ্দর আলী, মাওলানা নোমানী, মকসুদ আলী প্রমুখ।

স্বাগত বক্তব্যে বলা হয়, ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ বিগত আট বছর ধরে উপজেলা ব্যাপি নানাবিধ সমাজকল্যাণ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে রোগগ্রস্তদের চিকিৎসা খরচ যোগানোর, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ কোর্স, রিকশা ও সেলাই মেশিন ইত্যাদি বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্ভোগের সময় খাদ্য সামগ্রী উপহারসহ নানাবিধ সহায়তা প্রদান ইত্যাদি।

বক্তারা বলেন, মানবতার চরম এই দুঃসময়ে হৃদয়ে শ্রীমঙ্গল অতীতের মতো এবছরও খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

খাদ্য সামগ্রীর প্রতিটি ব্যাগের মধ্যে রয়েছে একটি পরিবারের পবিত্র রমজানের বাকি দিনগুলো জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী। এর মধ্যে রয়েছে চাল, আলু, পিয়াজ, তেল, লবন, চানার ডাল, সেমাই ইত্যাদি।

অনুষ্ঠানকে অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতার মাধ্যমে সাফল্যমন্ডিত করে তোলার জন্য হৃদয়ে শ্রীমঙ্গলের ইউকে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, উপদেষ্টা ও সদস্যবৃন্দ এবং বাংলাদেশের সমন্বয়ক ও সদস্যবৃন্দ, হৃদয়ে শ্রীমঙ্গলের দেশ বিদেশের সকল সদস্য ও শুভাকাঙ্খীবৃন্দ এবং আর্থিক অনুদান প্রদানকারি ও খাদ্য সামগ্রী গ্রহিতাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT