1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে - মুক্তকথা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১০৭৬ পড়া হয়েছে
-২৫ টি বীর নিবাস এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী

ঢাকা, ৩১ ডিসেম্বর, শনিবার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। তাঁদের জাতির শ্রেষ্ঠ সন্তানের মর্যাদা দিয়েছে। বীর মুক্তিযোদ্ধাগণ মারা গেলে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চাল, আটা, তেল, চিনি রেশন প্রদান সহ মাসিক ৫০ হাজার টাকা ভাতা প্রদান করা হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে এতো সম্মান প্রদানের কথা চিন্তাও করা যেতো না।

আজ ৩১ ডিসেম্বর ২০২২ইং মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২৫ টি বীর নিবাস এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, বড়লেখায় প্রতিটি গৃহ ১৪ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে ২৫ বীর মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে, আরও ২৩টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ডাইনিং রুম, বসার রুম, ২টি বাথরুম, কিচেন, ২টি বেডরুম, বেলকনি, বিদ্যুৎ ও পানির সুব্যবস্থাসহ আধুনিক সুযোগ সুবিধা থাকছে। ভবিষ্যতে মুক্তিযোদ্ধাগণ দুনিয়ায় না থাকলেও তাঁদের এই গৃহ দেখে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ।
সংবাদ সূত্র: সংবাদবিজ্ঞপ্তি, দীপংকর বর, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT