1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একজন সাংবাদিক সায়মন ড্রিংক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ - মুক্তকথা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

একজন সাংবাদিক সায়মন ড্রিংক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ১৩৩০ পড়া হয়েছে

৭৬ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালীন ঢাকায় অবস্থানরত সাংবাদিক সায়মন ড্রিং। সাংবাদিক সায়মন ড্রিং ছিলেন প্রথম সাংবাদিক যিনি ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের ভয়াবহতা ও নৃশংসতার বিবরণ বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছিলেন। পাকিস্তানী সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে, জীবনের ঝুঁকি নিয়ে তিনি পাক হানাদার বাহিনীর অমানবিক জঘন্য ও নৃশংসতার বিবরণ জানিয়ে দিয়েছিলেন দুনিয়ার মানুষের কাছে।

গত শুক্রবার রুমানিয়ার একটি হাসপাতালে অস্ত্রোপচারের সময় বাংলাদেশের এই অকৃত্তিম বন্ধু জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছেন অচেনা অজানা জগতে। অবিসংবাদিত এই সাংবাদিক সায়মন ড্রিং কে বাংলাদেশও তার যথাযোগ্য মর্যাদা দিতে ভুল করেনি। বাংলাদেশ তাকে সন্মানসূচক নাগরীকত্ব দিয়ে সন্মানিত করেছিল।

সাংবাদিক সায়মন ড্রিং এর দ্বারা পাকহানাদার বাহিনীর নৃশংসতার খবর সংগ্রহের সে কাহিনী একদিকে যেমন দুঃসাহসিক অন্যদিকে জীবনবিনাশী লোমহর্ষকও বটে। পাকহানাদারদের নৃশংসতার খবর সংগ্রহের জন্য সায়মন জীবনের ঝুঁকি নিয়ে হোটেলের বাঙ্গালী কর্মচারীদের সাথে লুকিয়ে হোটেলেই থেকে যান। পরে হোটেল বয়ের সাহায্যে বেরিয়ে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রাজারবাগ পুলিশ ফাঁড়ি, চারুকলা এসব যায়গা ঘুরে সংবাদ সংগ্রহ করেন। পাক হানাদারেরা এসব এলাকা বধ্যভূমিতে পরিণত করেছিল।

বৃটিশ হাইকমিশনের সহযোগীতায় একদিন পর ঢাকা ছেড়ে যেতে সক্ষম হন। ব্যংকক গিয়ে সংবাদ তৈরী করে দৈনিক টেলিগ্রাফ পত্রিকায় সংবাদ পাঠান। তার সে সংবাদই ছিল বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সংবাদ যা ছাপা হয়েছিল ৩০মার্চ ১৯৭১ইং। তাই সাংবাদিক সায়মন ড্রিং বাঙ্গালিদের কাছে চিরকালের এক নায়ক হয়ে থাকবেন যুগ যুগ যুগান্তর ব্যাপী।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT