1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এ অর্থের উৎস কোথায়(?) জবাব দেবেন কি?? - মুক্তকথা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

এ অর্থের উৎস কোথায়(?) জবাব দেবেন কি??

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশকাল : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৭২ পড়া হয়েছে

৭.৭ মিলিয়ন পাউন্ডের উৎস কোথায়?


লণ্ডনের ‘১৭ গ্রসভেনর স্কোয়ার’-এর ঘরটি একটি খুবই দামী বাড়ীর ভেতরকার একটি ঘর যা ২০১০ সালে মোট ৬.৫ মিলিয়ন পাউণ্ড দিয়ে ক্রয় করা হয় এবং উত্তর লণ্ডনের ‘গ্রেসাম গার্ডেনস’ নামের অপর একটি দামী ঘর যা ১.২ মিলিয়ন পাউণ্ড দিয়ে ওই একই বছর কেনা হয়।

শেখ হাসিনার বোন শেখ রেহানা যিনি সাবেক ইউকে সিটি মিনিষ্টার টিউলিপ সিদ্দীক-এর মা এই গ্রেসাম গার্ডেন-এর ঘরে বসবাস করেছেন বলে ইউকে-এর ভোটার তালিকায় পাওয়া যায়। তবে এখনও তিনি এখানে বসবাস করছেন কি-না তা জানা যায়নি।

বৃটেনের ‘ন্যাশনেল ক্রাইম এজেন্সি’ উপরের এ ঘর দু’খানা জব্দ করার নির্দেশ পেয়েছে এবং এ ঘর দু’খানার মালিক হলেন আহমদ সায়ান ফজলুর রহমান। আর এই আহমদ সায়ান ফজলুর রহমান হলেন বাংলাদেশে কারাগারে বন্দি জীবনে আছেন সালমান ফজলুর রহমান নামের সেই ব্যক্তি যিনি শেখ হাসিনার ‘বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা’ ও একজন সাংসদ ছিলেন, তারই পুত্র। গত ২২মে ‘ফাইনেনসিয়েল টাইমস’ এ খবর প্রকাশ করে। তারই কথা উল্লেখ করে আজ ২৬মে’২৫ ‘দি বিজনেস ষ্টেন্ডার্ড’ এ খবরটি প্রকাশ করেছে।

এ ঘর দু’খানা জব্দ করার আদেশ পেয়েছেন বলে ‘ফাইনন্সিয়েল টাইমস’কে নিশ্চিত করেছেন ‘ন্যাশনেল ক্রাইম এজেন্সি’। বাংলাদেশ দূর্ণীতিদমন কমিশন, সালমান এফ রহমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পত্তি ও অর্থ আত্মসাত মামলার রাষ্ট্রীয়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। আহমদ সায়ান ফজলুর রহমানের একজন মুখপাত্র ফাইনেনসিয়েল টাইমস পত্রিকাকে বলেছেন যে তার মক্কেল উপরোক্ত অভিযোগের কোন কিছুর সাথেই কখনও জড়িত নহে। বাংলাদেশে চলমান রাজনীতিকে তিনি বিপর্যয়মূলক অবস্থা উল্লেখ করে বলেন যে বাংলাদেশে এখন অসংখ্য মানুষের নামে হরেক রকমের অভিযোগ আনা হচ্ছে। যুক্তরাজ্য কর্তৃপক্ষ এ বিষয়টি বিবেচনায় নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT